হিন্দুস্তান অ্যারোনটিক্সে ৩২৪ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ৩২৪ আইটিআই অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, নাসিক –এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপনেন্ট ইনস্টিটিউটে। ফিটার, কার্পেন্টার, টুল অ্যান্ড ডাই মেকার (জিগ অ্যান্ড ফিক্সচার), টার্নার, মেশিনিসট, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক্স মেকানিক, ড্রাফটসম্যান (মেকানিক্যাল), মেকানিক (মোটর ভেহিকেল), রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, পেইন্টার (জেনারেল) ট্রেডে ১, ২ বছরের ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ –র অধীনে। সংরক্ষণের বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। স্টাইপেন্ড নিয়ম অনুযায়ী এবং শুধুমাত্র প্রার্থীর আধার সিডেড এসবিআই ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্টে পেমেন্ট করা হবে।
কার্পেন্টার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ (COPA), স্টেনোগ্রাফার (ইংলিশ) ট্রেডের ক্ষেত্রে রেগুলারে সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের (এনসিভিটি বা এসসিভিটি) আইটিআই পাশ হতে হবে। স্টাইপেন্ড মাসে ৭,৭০০ টাকা। বাকি সব ট্রেডের ক্ষেত্রে রেগুলারে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের (এনসিভিটি বা এসসিভিটি) আইটিআই পাশ হতে হবে। স্টাইপেন্ড মাসে ৮,০৫০ টাকা।
যাঁরা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিস হিসেবে রেজিস্টার্ড বা ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ সম্পূর্ণ করেছেন তাঁরা আবেদনের যোগ্য নন। কোনও আবেদন/ জিস্ট্রেশন ফি দিতে হবে না।
আপাত বাছাই প্রার্থীদের যাবতীয় মূল প্রমাণপত্র যাচাই করা হবে (সম্ভাব্য) সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। বাছাই প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে (সম্ভাব্য) সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে। ট্রেনিংয়ে যোগদান করতে হবে (সম্ভাব্য) অক্টোবরের ড্বিতীয় সপ্তাহে।
আবেদন করতে তথা রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য প্রথম ধাপে অবশ্যই (www.apprenticeshipindia.gov.in) NAPS portal –এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার পর স্ক্যানিং লিঙ্ক বা কিউআর কোড থেকে গুগল ফর্ম খুলতে হবে এবং যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বরটি গুগল অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ৩১ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর বৈধ ই-মেইল আইডি থাকা চাই। বিস্তারিত পদ্ধতি পাবেন ওয়েবসাইটে।
প্রার্থীরা নিয়মিতভাবে ইমেল চেক করবেন এবং অ্যাপ্রেন্টিস নিয়োগ প্রক্রিয়ার আপডেট পেতে www.hal-india.co.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশন – এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ডিভিশন, নাসিক –এ যেতে হবে। বিজ্ঞপ্তি নং HAL/T&D/1614/24-25/121. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

