ইন্দো টিবেটান বর্ডার পুলিশে ১৪৩ কনস্টেবল ট্রেডসম্যান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন কনস্টেবল/ ট্রেডসম্যান পদে ১৪৩ জনকে নিচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশে। নিয়োগ হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-সি নন-গেজেটেড (নন-মিনিস্টেরিয়াল) পদে। পদগুলি অস্থায়ী। তবে পরে আইটিবিপিএফ –এ স্থায়ী হতে পারে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে বা প্রয়োজনে দেশের বাইরে। আবেদন করতে হবে অনলাইনে।
কনস্টেবল (সাফাই কমচারী): শূন্যপদ ১০১টি (পুরুষ ৮৬, মহিলা ১৫)। কনস্টেবল (বার্বার): শূন্যপদ ৫টি (পুরুষ ৪, মহিলা ১)। কনস্টেবল (গার্ডেনার): শূন্যপদ ৩৭টি (পুরুষ ৩২, মহিলা ৫)।
কনস্টেবল (নাপিত এবং সাফাই কর্মচারী) – মাধ্যমিক/ সমতুল পাশ। এছাড়া ব্যবহারিক বিভাগীয় পরীক্ষায় সফল হতে হবে। কনস্টেবল (মালী) – দশম শ্রেণি পাশ। স্বীকৃত ইনস্টিটিউট/ প্রতিষ্ঠানে ২ বছরের সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতা। কিংবা আইটিআই/ ভোকেশনাল ইনস্টিটিউটে ১ বছরের সার্টিফিকেট ও ১ বছরের অভিজ্ঞতা। কিংবা আইটিআই –এর ২ বছরের ডিপ্লোমা। সবক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৫ বছর। সপ্তম সিপিসি অনুযায়ী মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। শারীরিক মাপজোক, ওজন, দৃষ্টিশক্তি, কোয়ালিফাইং নেচারের শারীরিক সক্ষমতার পরীক্ষা ইত্যাদি হবে।
৪টি ধাপে প্রার্থিবাছাই হবে রিক্রুটমেন্ট টেস্ট, শারীরিক মাপজোক, শারীরিক সক্ষমতা এবং মূল প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে।
সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। দিতে হবে নীচে বলা ওয়েবসাইটের অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমের মাধ্যমে। বাকিদের ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে https://recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে মাধ্যমে, ২৬ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি এবং একটি মোবাইল নম্বর থাকা চাই। আবেদনের পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

