ইন্ডিয়ান অয়েলে ৪৬৭ নন-এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নন-এক্সিকিউটিভ পার্সোনেল পদে ৪৬৭ জন বিভিন্ন ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ডিপ্লোমাধারীকে নিচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে। নিয়োগ হবে হলদিয়া, গুয়াহাটি, বনগাইগাঁও, বারাউনি সহ দেশের বিভিন্ন রিফাইনারি/ পেট্রোকেমিক্যাল ইউনিট ও পাইপলাইন ডিভিশনে।
রিফাইনারি ডিভিশনের বিজ্ঞপ্তি নং গুলি হল: হলদিয়া- PH/R/01/2024; গুয়াহাটি- GR/P/Rectt/24; বারাউনি- BR/HR/RECTT/OR/2024-25; গুজরাট- JR/Rect/01/2024; মথুরা- MR/HR/RECT/2024; পানিপত রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স (পিআরপিসি)- PR/P/48(2024-25); ডিগবয়- DR/HR/RECT-2024; বনগাইগাঁও- BGR/01/2024; পারাদ্বীপ- PDR/HR/01/Rectt-24. পাইপলাইন ডিভিশনের বিজ্ঞপ্তি নং PL/HR/ESTB/RECT-2024.
রিফাইনারিজ ডিভিশন: পোস্ট কোড ২০১ থেকে ২০৮। রিফাইনারি: হলদিয়া, গুয়াহাটি, বারাউনি, ভাদোদারা, মথুরা, পানিপত, ডিগবয়, বনগাইগাঁও ও পারাদ্বীপ। মাইনে ২৫,০০০ – ১,০৫,০০০ টাকা। বিস্তারিত তথ্য পবেন ওয়েবসাইটে।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের মোট শূন্যপদ ৩৭৯টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্টের মোট শূন্যপদ ২১টি। ফিজিক্স/ কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স –এর বি.এসসি. ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের মোট শূন্যপদ ৩৮টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্টের মোট শূন্যপদ ২৯টি। মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের (এনসিভিটি/ এসসিভিটি) আইটিআই সার্টিফিকেট। মেকানিক (ডিজেল) ট্রেডের ক্ষেত্রে ১ বছরের আইটিআই কোর্স এবং বাকি সব ট্রেডের ক্ষেত্রে ২ বছরের আইটিআই কোর্স পাশ।
পোস্ট কোড ২০১ এবং ২০৩ থেকে ২০৮ –এর ক্ষেত্রে অন্তত ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা। পোস্ট কোড ২০২ –এর ক্ষেত্রে অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। ৩১-০৭-২০২৪ তারিখের হিসেবে বয়স ১৮ – ২৬ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং স্কিল/ পেশাদারিত্ব/ (কোয়ালিফাইং নেচারের) ফিজিক্যাল টেস্ট (এসপিপিটি) –এর মাধ্যমে। পরীক্ষার ৭ দিন আগে নির্দিষ্ট তারিখটি পাবেন অ্যাডমিট কার্ডে। পরীক্ষার শহরের নাম উল্লেখ থাকবে অনলাইন আবেদনে। নিজের পছন্দের ৫টি শহর বাছতে হবে। প্রাথমিকভাবে যোগ্য বিবেচিতরা পাবেন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সিবিটি-র পর। সফলদের স্কিল/ পেশাদারিত্ব/ ফিজিক্যাল টেস্ট (এসপিপিটি) হবে।
আবেদন করবেন অনলাইনে www.iocl.com ওয়েবসাইটের মাধ্যমে, ২১ আগস্টের মধ্যে, দুটি ধাপে। রেজিস্ট্রেশন ও প্রোফাইল ক্রিয়েশন ও অনলাইন আবেদন পূরণ। এরজন্য বৈধ ও সক্রিয় ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা চাই। অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন নম্বর/ ইউজার আইডি পাঠানো হবে ই-মেলে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

