স্টেট ব্যাঙ্কে ৬৮ অফিসার, ক্লার্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল, কব্বাডি, টেবল টেনিস এবং ব্যাডমিন্টন ক্রীড়াক্ষেত্রের মেধাবী খেলোয়াড়দের থেকে অফিসার এবং ক্লার্ক ক্যাডারে ৬৮ জনকে নিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুম্বই, সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্টে। নিয়োগ হবে সর্বভারতীয় ভিত্তিতে। ব্যাঙ্কের প্রয়োজনে বদলি হবে। প্রার্থীদের একজন সক্রিয় ক্রীড়াবিদ এবং ভবিষ্যতের টুর্নামেন্টের জন্য ফিট হতে হবে।
অফিসার্স (স্পোর্টসপার্সন): শূন্যপদ ১৭টি। নিয়োগ হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-I পদে। ১-৪-২০২৪ তারিখের মধ্যে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে গত ৩ বছরের মধ্যে ইন্টারন্যাশনাল গেমসে দেশের প্রতিনিধিত্ব করে থাকতে হবে। ওই তারিখের হিসেবে বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
ক্লারিক্যাল (স্পোর্টসপার্সন): শূন্যপদ ৫১টি। নিয়োগ হবে ক্লারিক্যাল ক্যাডারে ১-৪-২০২৪ তারিখের মধ্যে পাশ করা যে কোনও শাখার গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে জাতীয় স্তরে স্টেটের অথবা রাজ্য স্তরে জেলার অথবা ইন্টার ইউনিভার্সিটি ইভেন্টে বিশ্বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে থাকতে হবে অথবা ডিসটিঙ্কশন সহ কম্বাইন্ড ইউনিভার্সিটিজ টিমের মেম্বার হতে হবে। ওই তারিখের হিসেবে বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
অন্য খেলোয়াড়দের ৫ বছর, তফশিলি খেলোয়াড়দের ১০ বছর বয়সের ছাড়। মাইনে:- অফিসার ৪৮,৪৮০ – ৮৫,৯২০ টাকা। ক্লারিক্যাল ২৪,০৫০ – ৬৪,৪৮০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা।
প্রার্থিবাছাই হবে দরখাস্ত বাছাই এবং ৩টি প্যারামিটারে অ্যাসেসমেন্ট টেস্টের মাধ্যমে। মেধাতলিকা প্রস্তুত করা হবে প্রতিটি ক্যাডারের জন্য পৃথক। কললেটার পাবেন ই-মেইলে। এছাড়া চারিত্রিক যাচাই এবং মেডিকেল পরীক্ষা হবে।
প্রার্থীদের আন্তর্জাতিক, জাতীয়, ইন্টার-ইউনিভার্সিটি টুর্নামেন্ট, স্কুলের জন্য ন্যাশনাল/ স্পোর্টস/ গেমসে, খেলো ইন্ডিয়া- ইউনিভার্সিটি গেমস/ যুব গেমস/ শীতকালীন গেমস/ প্যারা গেমসে অশগ্রহণকারী হতে হবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রিতিনিধিত্বকারীদের প্রথমাধিকার, রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিযোগিতায় প্রিতিনিধিত্বকারীদের দ্বিতীয়াধিকার, আন্ত-বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় প্রিতিনিধিত্বকারীদের তৃতীয়াধিকার, স্টেট স্কুল প্রতিযোগিতায় প্রিতিনিধিত্বকারীদের চতুর্থাধিকার, জাতীয় ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভের অধীনে শারীরিক দক্ষতার সম্মান প্রাপ্তদের পঞ্চমাধীকার এবং রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল / বিশ্ববিদ্যালয় / রাজ্য স্কুল দলের প্রতিনিধিত্বকারীদের ষষ্ঠাধিকার দেওয়া হবে।
অনলাইনে আবেদনের ফি এবং ইন্টিমেশন চার্জ দেবেন ৭৫০ টাকা, ১৪ আগস্টের মধ্যে। তফসিলি ও প্রতিবন্ধীদের ফি লাগবে না। আবেদন রেজিস্টার করবেন https://bank.sbi/careers/current-openings ওয়েবসাইটে গিয়ে, ১৪ আগস্টের মধ্যে। অনলাইন আবেদন করার সময় আপলোড করবেন ছবি, সই এবং অন্যান্য প্রমাণপত্রের স্ক্যান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SPORTS/2024-25/07. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

