Saraswat BankBank/Rail Government Jobs 

সারস্বত ব্যাঙ্কে ৩০০ জুনিয়র অফিসার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র অফিসার (ক্লেরিক্যাল ক্যাডার) পদে মার্কেটিং অ্যান্ড অপারেশনের জন্য ৩০০ গ্র্যাজুয়েট প্রার্থীকে নিচ্ছে সারস্বত কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে। কাজ করতে হবে মুম্বই এবং পুনার শাখাগুলিতে।

জুনিয়র অফিসার (মার্কেটিং অ্যান্ড অপারেশন): শূন্যপদ ৩০০টি। যে কোনও শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। ১-১২-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ব্যাঙ্কের মানদন্ড অনুযায়ী যোগ্য বিবেচিত প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা। ফি দেবেন ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে, ৩১ ডিসেম্বরের মধ্যে।

দরখাস্ত করবেন অনলাইনে https://www.saraswatbank.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ ডিসেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

Related posts

Leave a Comment