সাউথ ইস্টার্ন রেলে ১৭৮৫ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৭৮৫ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিচ্ছে সাউথ ইস্টার্ন রেল। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১-র অধীনে।
ট্রেনিং হবে খড়গপুর, সাঁতরাগাছি, চক্রধরপুর, ঝারসুগুড়া, রাঁচির বিভিন্ন ওয়ার্কশপ/ ডিজেল লোকোশেড/ ইলেকট্রিক লোকোশেড/ ট্র্যাক মেশিন ওয়ার্কশপ ইত্যাদিতে।
মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হলে আবেদন করতে পারবেন। ১-১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। কিংবা নগদে ব্যাঙ্ক চালানের মাধ্যমে, নির্ধারিত ব্যাঙ্কে।
দরখাস্ত করবেন অনলাইনে http://www.rrcser.co.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ ডিসেম্বরের মধ্যে। বিজ্ঞপ্তি নং SER/P-HQ/PERS/Act Apprentices/2021-22. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || নতুন রেজিস্ট্রেশন || লগইন ||

