প্রতিরক্ষা গবেষণায় ২১ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স ও কম্পিউটার সায়েন্স ট্রেডে ২১ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ডিফেন্স সায়েন্টিফিক ইনফর্মেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টারে (DESIDOC)। যাঁরা ২০১৯ বা তারপরে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করবেন।
লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স: আসন সংখ্যা ১২টি। এরমধ্যে থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৮টি। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ৪টি। লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্সের ডিগ্রি বা ২ বছরের ডিপ্লোমাধারী হতে হবে।
কম্পিউটার সায়েন্স: আসন সংখ্যা ৯টি। এরমধ্যে থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ৩টি। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ৪৬টি। কম্পিউটার সায়েন্সের বি ই/ বি টেক বা ৩ বছরের ডিপ্লোমাধারী হতে হবে।
সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৮,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়া হবে। যাঁরা বর্তমানে এই ধরনের ট্রেনিং নিচ্ছেন তাঁরা আবেদন করবেন না।
প্রাথমিকভাবে প্রাপ্ত নম্বর অনুযায়ী দরখাস্তের ভিত্তিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা।
অনলাইন আবেদনের জন্য প্রথমে এনরোলমেন্ট করতে হবে http://portal.mhrdnats.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর।
আবেদন করবেন অনলাইনে https://www.drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১২ নভেম্বরের মধ্যে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।।

