পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে ৩৩৬৬ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ৩,৩৬৬ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন ওয়ার্কশপে।
হাওড়া ডিভিশনে: আসন ৬৫৯টি। শিয়ালদহ ডিভিশনে: আসন ১,১২৩টি। আসানসোল ডিভিশনে: আসন ৪১২টি। মালদহ ডিভিশনে: আসন ১০০টি। কাঁচারাপাড়া ওয়ার্কশপে: আসন ১৯০টি। লিলুয়া ওয়ার্কশপে: আসন ২০৪টি। জামালপুর ওয়ার্কশপে: আসন ৬৭৮টি।
মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম/ মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। বাছাই প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হতে পারে ১৮ নভেম্বর।
আবেদন করবেন অনলাইনে www.rrcer.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩ নভেম্বরের মধ্যে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: RRC-ER/Act Apprentices/2020-21. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

