power-distributionCentral Government Training 

নর্থ-ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ারে ৯৪ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে ৯৪ জনকে ট্রেনিং দিচ্ছে নর্থ-ইস্টার্ন ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটিডে। ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সহ অন্যান্য ডিসিপ্লিনে ট্রেনিং হবে সংস্থার বিভিন্ন ইউনিটে।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস : আসন সংখ্যা ৪৪টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে ১৮,০০০ টাকা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: আসন সংখ্যা ৫০টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজির ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। স্টাইপেন্ড মাসে ১৫,০০০ টাকা।

বয়স হতে হবে ৩১-৭-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হলে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে।

আবেদনের জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এরপর আবেদন করবেন অনলাইনে www.neepco.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ আগস্টের মধ্যে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও আবেদনের ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। এটি ই-মেল মারফৎ পাঠাতে হবে। যাবতীয় প্রমাণপত্র সহ দরখাস্ত পাঠাবেন ১০ সেপ্টেম্বরের মধ্যে। এই ই-মেল আইডিতে: neepco.apprentices20@gmail.com. এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: NEEPCO- 01/ 2021-22. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment