ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সে ১০ এক্সিকিউটিভ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়র এক্সিকিউটিভ পদে ১০ জনকে নিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সে।
অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কমার্স/ ইকোনমিক্স/ বিজনেস ম্যানেজমেন্ট/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। ব্যাঙ্কিং ও ফিন্যান্সের ডিপ্লোমা অথবা কমার্স/ ইকোনমিক্সের মাস্টার ডিগ্রিধারী হলে ভাল। বয়স ৩০-৬-২০২১ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। মাইনে ২৮,৩০০ – ৯১,৩০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে ২৯ আগস্ট। থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, জেনারেল আওয়ার্নেস, কম্পিউটার নলেজ বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১৪০ মিনিট।
আবেদন করবেন অনলাইনে http://www.iibf.org.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৫ আগস্টের মধ্যে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

