নৈনিতাল ব্যাংকে ১৫০ ম্যানেজমেন্ট ট্রেনি ও ক্লার্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি এবং ক্লার্কের পদে ১৫০ জনকে নিচ্ছে নৈনিতাল ব্যাংকে। এটি প্রায় ১০০ বছরের পুরনো একটি প্রাইভেট সেক্টর সিডিউলড কমার্শিয়াল ব্যাংক। নিচের মত যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
ম্যানেজমেন্ট ট্রেনি: মোট শূন্যপদ ৭৫ টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট প্রার্থীরা আবেদেনর যোগ্য। ৩১-০৩-২০২১ তরিখের হিসেবে বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে। মাইনে মাসে ৩০,০০০ টাকা।
ক্লার্ক: মোট শূন্যপদ ৭৫ টি। অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট প্রার্থীদের কম্পিউটার অপারেশন এর জ্ঞান অবশ্যই থাকতে হবে। ৩১-০৩-২০২১ তরিখের হিসেবে বয়স২১ থেকে ২৮ বছরের মধ্যে। মাইনে ১৭,৯০০ – ৪৭,৯২০ টাকা।
প্রার্থী বাছাই হবে পরীক্ষার মাধ্যমে। ২০০ নম্বরের পরীক্ষায় থাকবে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গোয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস (ব্যাঙ্কিংয়ে স্পেশ্যাল রেফারেন্স), কম্পিউটার নলেজ এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বিষয়ের ২০০টি প্রশ্ন। উত্তরের জন্য মোট সময় ১৪৫ মিনিট। প্রশ্ন হবে ইংরিজিতে। প্রতিপ্রশ্নের ৫টি করে উত্তর। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষা সম্পর্কীত বিস্তারিত তথ্য জেনে নেবেন ওয়েবসাইট থেকে। পরীক্ষা হতে পারে অগস্টের দ্বিতীয়/ তৃতীয় সপ্তাহে।
প্রার্থীর বায়োমেট্রিক ডাটা (বুড়ো আঙুলের ছাপ) এবং ছবি নেওয়া হবে পরীক্ষার দিন। এই কারণে পরীক্ষার দিন প্রার্থীদের বুড়ো আঙুল সম্পূর্ণ পরিস্কার ও শুখনো থাকা চাই। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১,৫০০ টাকা। ফি ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে, ৩১ জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
দরখাস্ত করবেন অলাইনে http://www.nainitalbank.co.in ওয়েবসাইটের মাধ্যমে ৩১ জুলাইয়ের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন দরখাস্ত করতে ক্লিক করুন: এখানে

