Swastha-BhavanGovernment Jobs State Government 

বাঁকুড়ার স্বাস্থ্য বিভাগে ৯৯ কোবিড ভলান্টিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কভিড ভলান্টিয়ার হিসেবে ৯৯ জন মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট ডাক্তার, টেকনিশিয়ান, নার্সিং পার্সোনেল নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ, বাঁকুড়া। প্রাথমিকভাবে, বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায়, ২ মাসের জন্য ওপরে বলা পদে নিয়োগ হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়নো হতে পারে।

প্রার্থিবাছাই হবে ফাইনাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে এবং সরাসরি সাক্ষাৎকার (ওয়াক-ইন-ইন্টারভিউ)-এর মাধ্যমে । ইন্টারভিউ হবে ৩ জুন, ২০২১ তারিখে, সকাল ১১টা থেকে। এই ঠিকানায়: Meeting Hall of CMOH Office, Bankura District.

স্টাফ নার্স (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৫২টি। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম পাশ। বয়স ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৭,২২০ টাকা।

মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ১৪টি। এমবিবিএস ডিগ্রিধারী এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ৪০,০০০ টাকা।

ল্যাব টেকনিশিয়ান (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৬টি। মেডিক্যাল ল্যাব টেকনোলজির গ্র্যাজুয়েট (বিএসসি) অথবা মেডিক্যাল ল্যাব টেকনোলজির ডিপ্লোমাধারী (ডিএমএলটি) হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৭,২২০ টাকা।

সিসি টেকনিশিয়ান (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৬টি। সিসিইউ টেকনিশিয়ান ডিপ্লোমা অথবা সিসিইউ টেকনিশিয়ান ব্যাচেলর ডিগ্রিধারী। বয়স ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক ১৭,২২০ টাকা।

মেডিক্যাল অফিসার সিসিইউ/ এইচডিইউ (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৫টি। সিসিইউ/ এইচডিইউ ট্রেনিং-সহ এমবিবিএস এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে রেজিস্টার্ড। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ৪০,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার-মেডিসিন (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৬টি। এমবিবিএস, এমডি (ফিজিশিয়ান)। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ৫০,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার-রেসপিরেটরি মেডিসিন (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৬টি। এমবিবিএস, এমডি (চেস্ট)। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ৫০,০০০ টাকা।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার-অ্যানেস্থেসিয়া (কবিড-১৯ হাসপাতাল): শূন্যপদ ৪টি। এমবিবিএস সঙ্গে অ্যানেস্থেসিয়ার ডিপ্লোমা/ ডিগ্রি। বয়স ৬০ বছরের মধ্যে। পারিশ্রমিক ৫০,০০০ টাকা।

সাক্ষাৎকারে যাওয়ার সময় নির্ধারিত দরখাস্ত পূরণ করে তার নির্দিষ্ট জায়গায় ছবি সেঁটে সঙ্গে নিয়ে যাবেন। এছাড়া নেবেন যাবতীয় মূল প্রমাণপত্র এবং সেসবের ১ সেট জেরক্স এবং ১ কপি পাসপোর্ট মাপের ছবি। যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা ইত্যাদি ক্রমশ প্রকাশিত হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে। দরখাস্তের বয়ান এবং আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment