air-indiaGovernment Jobs Trending News 

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে ১৫ ম্যানেজার, অফিসার, অ্যাসিস্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজার-ফিনান্স, অফিসার-অ্যাকাউন্টস এবং অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস পদে ১৫ জনকে নিচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেড। যোগ্য পুরুষ ও মহিলারা আবেদন করতে পারেন। প্রথমে নিয়োগ হবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে। পরে প্রার্থীর সন্তোষজনক কাজ এবং এআইএএসএল -এর প্রয়োজন অনুযায়ী নবীকরণ হতে পারে।

ম্যানেজার-ফিনান্স: মোট শূন্যপদ ৪টি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। সঙ্গে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ার মেম্বার হতে হবে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস-দের কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশন থাকলে অগ্রাধিকার। অভিজ্ঞতা ও কাজের দায়িত্বের বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। সদ্য পাশ প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। বয়সের ছাড় আছে। মাইনে ৫০,০০০ টাকা। নিয়োগ হবে দিল্লি/ কলকাতা/ চেন্নাইয়ে।

অফিসার- অ্যাকাউন্টস: মোট শূন্যপদ ৭টি। ইন্টার চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট/ ইন্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি অথবা এমবিএ ইন ফিনান্স বা ফিনান্সে সমতুল (২ বছরের, পুরো সময়ের কোর্স) পাশ হতে হবে। সঙ্গে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অভিজ্ঞতার বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৫-১৯৯১ থেকে ১-৫-২০০৩ -এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ৩২,২০০ টাকা। নিয়োগ হবে দিল্লি/ কলকাতা/ চেন্নাই/ মুম্বইয়ে।

অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস: মোট শূন্যপদ ৪টি। ১০+২+৩ প্যাটার্ণে পাশ করা গ্র্যাজুয়েট হতে হবে। ফিনান্স ফাংশনস অ্যান্ড একাউন্টসে ১ বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা থাকতে হবে। ইএসআইসি, পিএফ, ওয়েলফেয়ার ফান্ড, প্রোফেশনাল ট্যাক্স, জিএসটি এবং বিলিং ইত্যাদিতে পেশাদারী দক্ষতা থাকা চাই। কোনও এয়ারলাইনে এসব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৫-১৯৯৩ থেকে ১-৫-২০০৩ -এর মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। মাইনে ২১,৩০০ টাকা। নিয়োগ হবে দিল্লি/ মুম্বইয়ে।

সব যোগ্যতা অর্জন করে থাকতে হবে ১-৫-২০২১ তারিখের মধ্যে।

প্রার্থিবাছাই হবে স্ক্রিনিং/ পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। স্ক্রিনিং/ ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিতে হবে ই-মেল করা দরখাস্তের কপি, যাবতীয় প্রমাণপত্র, ডিমান্ড ড্রাফট ইত্যাদি।

দরখাস্তের ফি বাবদ ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট পার্সোনাল ইন্টারভিউ/ স্ক্রিনিং/ গ্রুপ ডিসকাশনের সময় সাবমিট করতে হবে। ড্রাফট কাটবেন AI AIRPORT SERVICES LIMITED -এর অনুকূলে এবং তা প্রদেয় হতে হবে মুম্বইয়ে। প্রাক্তন সমরকর্মী এবং তফশিলি প্রার্থীদের এই ফি দিতে হবে না।

নির্ধারিত বয়ান পূরণ করা দরখাস্ত ই-মেলে পাঠাতে হবে ১ জুনের মধ্যে। ই-মেল: hrhq.aiasl@airindia.in । এরজন্য প্রয়োজন হবে রঙিন পাসপোর্ট মাপের ছবি, যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স, নির্ধারিত বয়ানে প্রত্যয়িত কাস্ট/ওবিসি সার্টিফিকেট, (সরকারি কর্মীদের ক্ষেত্রে) নো অবজেকশন সার্টিফিকেট ইত্যাদি। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: http://www.airindia.in/

দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment