চুক্তিতে ৩২০ কোচ নিচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া

Sports Authority of India

আবেদনের শেষ তারিখ বাড়ল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৩২০ কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ নিচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এসএআই)। নিয়োগ হবে চুক্তিতে।

২২০ অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ হবে আর্চেরি, অ্যাথলেটিক্স, বক্সিং, হকি, সুটিং, ওয়েটলিফটিং-সহ মোট ২৫টি ডিসিপ্লিনের জন্য। অন্যদিকে, ১০০ কোচ নিয়োগ হবে আর্চেরি, অ্যাথলেটিক্স, বক্সিং, হকি, সুটিং, ওয়েটলিফটিং-সহ মোট ২১টি ডিসিপ্লিনের জন্য।

অ্যাসিস্ট্যান্ট কোচ পদের প্রার্থীদের SAI, NS NIS বা অন্য যে কোনও দেশী / বিদেশী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোচিং -এর ডিপ্লোমা করেছেন অথবা অলিম্পিক/ আন্তর্জাতিক গেমে অংশগ্রহণ করেছেন অথবা দ্রোনাচার্য অ্যাওয়ার্ডধারী হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

কোচ পদের প্রার্থীদের SAI, NS NIS বা অন্য যে কোনও দেশী / বিদেশী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোচিং -এর ডিপ্লোমা করেছেন (সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা আছে) অথবা অলিম্পিক/ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছেন কিংবা ২ বার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন (অভিজ্ঞতার প্রয়োজন নেই) অথবা অলিম্পিক/ আন্তর্জাতিক গেমে অংশগ্রহণ করেছেন (২ বছরের অভিজ্ঞতা আছে) অথবা দ্রোনাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন (অভিজ্ঞতার প্রয়োজন নেই) তাঁরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

দুটি পদের প্রার্থীবাছাই হবে ডিসিপ্লিন সম্বন্ধীয় মৌখিক পরীক্ষা-সহ ইন্টারভিউয়ের মাধ্যমে। এভাবে একটি চূড়ান্ত প্যানেল প্রস্তুত করা হবে। যার বৈধতা ১ বছর।

দরখাস্ত করবেন www.sportsauthorityofindia.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপলিকেশন ফর্ম পূরণ করে, ২০ এপ্রিল, ২০২১ থেকে ৫ জুন, ২০২১ তারিখের মধ্যে। সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

অ্যাসিস্ট্যান্ট কোচ পদের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অ্যাসিস্ট্যান্ট কোচ পদে আবেদন করতে ক্লিক করুন: এখানে

কোচ পদের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

কোচ পদে আবেদন করতে ক্লিক করুন: এখানে

আবেদনের তারিখ বৃদ্ধির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *