যোধপুর আইআইটিতে ৫০ নন-টিচিং স্টাফ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: নন-টিচিং পদে ৫০ জনকে নিচ্ছে যোধপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ নিয়োগ হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ অন্যান্য পদে।
(পোস্ট কোড: ৩৭০১) সিনিয়র ল্যাবরেটরি ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। লাইব্রেরি সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৩৫,৪০০ টাকা।
(পোস্ট কোড: ৩৭০২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১৫টি। যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২১,৭০০ টাকা।
(পোস্ট কোড: ৩৭০৩ থেকে ৩৭১৪) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: মোট শূন্যপদ ৩৪টি। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের এম ই/ এম টেক/ এমএসসি অথবা বি ই/ বি টেক/ বিএসসি অথবা ৩ বছরের ডিপ্লোমাধারীরা ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২১,৭০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ট্রেড টেস্টের মাধ্যমে। তবে প্রয়োজনে শুধু ইন্টারভিউও হতে পারে।
আবেদন করবেন অনলাইনে www.iitj.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ মে-র মধ্যে। প্রথম ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। এর সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট/ ওবিসি সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভরে দরখাস্ত পাঠাবেন ১০ জুনের মধ্যে। এই ঠিকানায়: Assistant RegistrarOffice of Establishment-II, Indian Institute of Technology Jodhpur, NH-62, Nagaur Road, Karwar, Jodhpur 342 037. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: IITJ/O(E-II)/2021-22/Non-Academic Staff/37. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

