WCLCentral Government Government Jobs 

ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৫৬ স্টাফ নার্স

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্স (ট্রেনি) টি অ্যান্ড এস গ্রুপ-সি, রেগুলার পদে ৫৬ জনকে নিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। নিয়োগ হবে মধ্যপ্রদেশ এবং মহারাস্ট্রের মাইনিং এরিয়ায় অবস্থিত সজ্জিত হাসপাতাল এবং ডিস্পেন্সারিগুলিতে। পদটি অন্যভাবে সক্ষম (one leg) প্রার্থীদের জন্য চিহ্নিত। শূন্যপদ কমতে বা বাড়তে পারে।

স্টাফ নার্স (ট্রেনি) টি অ্যান্ড এস গ্রেড-সি: শূন্যপদ ৫৬টি। উচ্চমাধ্যমিক/সমতুল পাশ এবং ‘এ’ নার্সিং ডিপ্লোমা/ (৩ বছরের) সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। সব যোগ্যতা অর্জন করতে হবে ১৩ মে তারিখের মধ্যে। ডিস্টেন্স লার্নিং/ পার্ট-টাইম বা সমতুল যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য নন।

১৩-০৫-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।

প্রথমে স্টাফ নার্স (ট্রেনি) হিসেবে ১ বছরের ট্রেনিং এবং সফল ট্রেনিং শেষে টি অ্যান্ড এস গ্রেড-সি পদে নেওয়া হলে ওই পদের বেসিক পে (৩১,৮৫২.৫৬ টাকা) ও অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাইয়ের জন্য পরীক্ষায় উপস্থিত হতে হবে। পরীক্ষায় প্রার্থীর কর্মক্ষমতার ভিত্তিতে বাছাই হবে। পরীক্ষার দিনক্ষণ, কেন্দ্রের ঠিকানা ইত্যাদি ই-মেল/ ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন।

অফলাইন বা অনলাইন পরীক্ষা হবে। বিষয় – লার্সিং ডিপ্লোমা কোর্স, জেনারেল অ্যাওয়্যারনেস, মেন্টাল এবিলিটি ইত্যাদি। পরীক্ষার অ্যাডমিট কার্ড/ কললেটার ইস্যু করা হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সফলদের থেকে শূন্যপদের ৩ গুণ প্রার্থীকে প্রমাণপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। সেসময়ে সঙ্গে নিতে হবে যাবতীয় মূল প্রমাণপত্র ও সেসববের ১ সেট জেরক্স।

দরখাস্ত করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। দরখাস্তের নির্দিষ্ট জায়গায় এখনকার তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। এবার ওই ছবির আর একটি কপি (জেপিইজি, জেপিজি বা পিএনজি ফর্ম্যাটে) এবং পূরণ করা দরখাস্ত ও যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স ইত্যাদি (single PDF) স্ক্যান করে নিজের পার্সোনাল আইডি থেকে recruitmentir.wcl@coalindia.in আইডি-তে সাবমিট করবেন, ২৭ মে, বিকেল ৫টার মধ্যে।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ, পরীক্ষার সম্ভাব্য তারিখ, ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ-সহ সব বিষয়েই আরএ বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। নোটিফিকেশন নম্বর WCL/IR/MP/RECTT./2021-22/131. অফিসিয়াল ওয়েবসাইট: westerncoal.nic.in

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment