৮৩ নার্সকে প্রোফিসিশেন্সি ট্রেনিং দিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোফিশেন্সি ট্রেনিংয়ের জন্য, ৬০০ শয্যা বিশিষ্ট (মাল্টি-স্পেশ্যালিটি) ডিএসপি হাসপাতালে ৮৩ নার্স নিচ্ছে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (সেইল)। হাসপাতালটি সেইল-এর একটি ইউনিট।
প্রার্থিবাছাই প্রক্রিয়া শেষ হলেই ICU/NICU/BICU, Medicine, Surgery, Obs&Gyn, Paediatrics, Casualty, Orthopaedics, COVID, Chest এবং অন্যান্য সংযুক্ত ডিপার্টমেন্ট/ ডিসিপ্লিনে ১৮ মাসের ট্রেনিং শুরু হবে। ট্রেনিং শেষে “Certificate of Proficiency” প্রদান করা হবে।
৮ ঘণ্টার শিফটে কাজ করতে হবে। সপ্তাহে ১ দিন ছুটি। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা। সঙ্গে Knowledge Enhancement ভাতা (২০টি বা তার বেশি কাজের দিনের জন্য দিনপ্রতি ২৬০ টাকা এবং ১৫-১৯টি কাজের দিনের জন্য দিনপ্রতি ১৩০ টাকা। ১৫ দিনের কম কাজ করলে কোনও ভাতা পাবেন না)।
বি এসসি (নার্সিং) পাশ/ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমাধারী নার্সরা ইন্টার্নশিপ ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন। সার্টিফিকেট অর্জন বা পাশ করে থাকতে হবে ১৭ মে তারিখের মধ্যে। ওই তারিখের হিসেবে বয়স ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতরা বয়সের ছাড় পাবেন। থাকার জায়গা (থাকলে) অন্যের সঙ্গে শেয়ার করতে হবে। ট্রেনিং চলাকালীন হাসপাতালে চিকিৎসা পাবেন। ট্রেনিংয়ের সময় ১৫ দিন বিশেষ ছুটি পাবেন। তবে টানা ১০ দিনের বেশি নয়।
প্রার্থীরা অনলাইন/ অফলাইন ইন্টারভিউ দিতে পারেন। রেজিস্টার্ড ই-মেল/ ওয়েবসাইটে প্রার্থীদের সময়সূচী জানানো হবে। “Proficiency Training‟ -এর জন্য প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সেসময়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হবে।
অনলাইন ইন্টারভিউ দিলে যাবতীয় প্রমাণপত্রের সঙ্গে যাচাই করা হবে কাজে যোগদানের সময়। সে সময়ে প্রার্থীর “Certificate of Registration” না থাকলে তা কাজে যোগদানের ৩ মাসের মধ্যে জমা করতে হবে।
দরখাস্ত করবেন www.sail.co.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মে তারিখের মধ্যে। অনলাইন দরখাস্ত করার সময় যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি নং DSP/PERS-NW/PTN/2021/DETL. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

