বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ প্রয়াত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ (৮১)। কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। উল্লেখ করা যায়, ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর উপাচার্য পদে আসীন ছিলেন। পড়ুয়া, কর্মী, অধ্যাপক ও আধিকারিকদের সঙ্গে তাঁর সু-সম্পর্ক বজায় ছিল। সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ২০১৯ সালে দিলীপবাবুকে দোষী সাব্যস্ত করে বোলপুর আদালত।

