medical lecturerMiscellaneous State Government 

দিল্লি স্টেট হেলথ মিশনে ২৭৯ অফিসার, কনসালটেন্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লিগ্যাল কনসালটেন্ট, মেডিক্যাল লেকচারার, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে ২৭৯ জনকে নিচ্ছে দিল্লি স্টেট হেলথ মিশনে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। তবে প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়তে পারে। শুরুতে ৩ মাসের প্রবেশন।

(পোস্ট কোড: ১/২০২১) লিগ্যাল কনসালটেন্ট (পিএনডিটি): শূন্যপদ ১১টি। এলএলবি ডিগ্রিধারীরা সঙ্গে কোনও আদালত বা সরকারি প্রতিষ্ঠানে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। মাইনে ৪৯,৮৭৫ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

(পোস্ট কোড: ২/২০২১) কনসালটেন্ট মেডিসিন (এমডি): শূন্যপদ ১২টি। মেডিসিনের এমডি ডিগ্রিধারীরা দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। স্পেশালিস্ট হিসেবে কোনও হাসপাতালে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল।

(পোস্ট কোড: ৩/২০২১) অ্যাকাউন্ট ম্যানেজার: শূন্যপদ ৪টি। কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা এম কম/ ফিন্যান্সের এমবিএ ডিগ্রিধারী হলে এবং ট্যালি ও অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। জিএফআর ও পাবলিক ফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের জ্ঞান থাকলে ভাল। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৩,৭৩৮ টাকা।

(পোস্ট কোড: ৪/২০২১) অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২৫টি। কমার্সের ব্যাচেলর ডিগ্রিধারীরা অ্যাকাউন্টিং প্যাকেজ সহ ৬ মাসের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে এবং অ্যাকাউন্টসের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৩,০৭৮ টাকা।

(পোস্ট কোড: ৫/২০২১) মেডিক্যাল লেকচারার: শূন্যপদ ১টি। মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত এমডি/ ডিএনবি ইত্যাদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সিনিয়র রেসিডেন্ট/ রেজিস্ট্রার/ ডেমনস্ট্রেটর/ টিউটর হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটারে এমএস অফিসের জ্ঞান আবশ্যিক। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৮৫,০৫০ টাকা।

(পোস্ট কোড: ৬/২০২১) স্টেনো/ সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২টি। উচ্চমাধ্যমিক পাশরা শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি এবং টাইপিংয়ে মিনিটে ৪০টি শব্দের গতি থাকলে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। থোক মাইনে ২১,১৩৮ টাকা।

(পোস্ট কোড: ৭/২০২১) পাবলিক হেলথ নার্স: শূন্যপদ ১টি। নার্সিংয়ের বিএসসি ডিগ্রিধারীরা কোনও নামী নার্সিং টিচিং প্রতিষ্ঠানে ১ বছরের শিক্ষকতা/ ট্রেনিংয়ের অভিজ্ঞতা থাকলে এবং কম্পিউটার এমএস অফিসের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। দিল্লি নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৪৯,২০০ টাকা।

(পোস্ট কোড: ৮/২০২১) এস্টাব্লিশমেন্ট ক্লার্ক: শূন্যপদ ৪টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি থাকলে এবং ১ বছরের কম্পিউটার কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৩,০৭৮ টাকা।

(পোস্ট কোড: ৯/২০২১) মেডিক্যাল অফিসার: শূন্যপদ ১৩২টি। এমবিবিএস ডিগ্রিধারীরা দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। পাবলিক হেলথের কাজে অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৭১,৫৫০ টাকা।

(পোস্ট কোড: ১০/২০২১) ফিজিওথেরাপিস্ট: শূন্যপদ ১৫টি। ফিজিওথেরাপিস্টের ব্যাচেলর ডিগ্রিধারীরা কোনও হাসপাতালে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং দিল্লি ফিজিওথেরাপি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৫০,০০০ টাকা।

(পোস্ট কোড: ১১/২০২১) কোয়ালিটি অ্যাশিওরেন্স কনসালটেন্ট (পিএইচ): শূন্যপদ ১টি। এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা পাবলিক হেলথ/ কমিউনিটি মেডিসিনের মাস্টার ডিগ্রিধারী হলে বা হেলথ ম্যানেজমেন্টের এমবিএ ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে পাবলিক হেলথ/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। যারমধ্যে অন্তত ১ বছর পাবলিক হেলথ কোয়ালিটিতে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৬২,৫০০ টাকা।

(পোস্ট কোড: ১২/২০২১) স্টেট কনসালটেন্ট (কোয়ালিটি মনিটরিং): শূন্যপদ ১টি। পোস্ট গ্র্যাজুয়েট/ স্টাটিস্টিক্সের এডভান্স কোয়ালিফিকেশনের প্রার্থীরা বিয়োস্টাটিস্টিক্সে স্পেশালাইজেশন/ হেলথ ইনফর্মেটিক্সের মাস্টার ডিগ্রি (এমবিএ হেলথ ইনফরমেটিক্স)/ এপিডেমিওলোজির মাস্টার ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন। পাবলিক হেলথের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৫০,০০০ টাকা।

(পোস্ট কোড: ১৩/২০২১) ডিস্ট্রিক্ট কোয়ালিটি অ্যাশিওরেন্স কোঅর্ডিনেটর: শূন্যপদ ৫টি। এমবিবিএস/ ডেন্টাল/ আয়ুষ/ নার্সিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন/ হেলথ ম্যানেজমেন্টের মাস্টার ডিগ্রিধারীরা পাবলিক হেলথ/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। কোয়ালিটি সিস্টেমের ট্রেনিং এবং অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৪৩,৭৫০ টাকা।

(পোস্ট কোড: ১৪/২০২১) কাউন্সেলর: শূন্যপদ ৩২টি। সোশ্যাল ওয়ার্ক/ সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। পাবলিক হেলথের কাউন্সিলিংয়ের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ২৩,০৭৮ টাকা।

(পোস্ট কোড: ১৫/২০২১) লিগ্যাল কনসালটেন্ট: শূন্যপদ ১টি। আইনের ব্যাচেলর ডিগ্রিধারীরা কোনও আদালত, সরকারি প্রতিষ্ঠানে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে এবং দিল্লি বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৫৬,২৫০ টাকা।

(পোস্ট কোড: ১৬/২০২১) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার: শূন্যপদ ৩টি। হেলথ/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের এমবিএ ডিগ্রিধারীরা ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অথবা হেলথ/ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরা ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। থোক মাইনে ৪৮,৫২৫ টাকা।

(পোস্ট কোড: ১৭/২০২১) ডিস্ট্রিক্ট বিসিসি অফিসার: শূন্যপদ ২টি। ম্যাস কমিউনিকেশনের মাস্টার ডিগ্রিধারীরা অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অথবা উচ্চতর যোগ্যতার প্রাথীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৩৮,১৫০ টাকা।

(পোস্ট কোড: ১৮/২০২১) আইইসি-বিসিসি কনসালটেন্ট: শূন্যপদ ১টি। জার্নালিজম/ ম্যাস কমিউনিকেশনের বা ম্যাস মিডিয়ার সমতুল ক্ষেত্রের মাস্টার ডিগ্রিধারীরা সোশ্যাল/ হেলথ সেক্টরে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। থোক মাইনে ৪৮,৫২৫ টাকা।

(পোস্ট কোড: ১৯/২০২১) মিডিয়া অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ম্যাস কমিউনিকেশনের ডিপলোগ/ ডিগ্রিধারী হলে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ২১,১৩৮ টাকা।

(পোস্ট কোড: ২০/২০২১) ডেন্টাল সার্জেন: শূন্যপদ ২৫টি। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে বিডিএস ডিগ্রিধারীরা ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং দিল্লি ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক মাইনে ৭১,৫৫০ টাকা।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://dshm.delhi.gov.in ওয়েবসাইটে। একটি সাদা কাগজে দরখাস্তের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ২ কপি পাসপোর্ট মাপের ছবি (১টি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবেন ও ১টি দরখাস্তের সঙ্গে স্টাপল করে)। সঙ্গে দেবেন জন্মতারিখের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট/ শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভোরে তার ওপর যে পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করে দেবেন। এবার দরখাস্ত হাতে-হাতে বা ডাকযোগে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ১ মার্চের মধ্যে। এই ঠিকানায়: The Office of Delhi State Health Mission, State Program Management Unit, 6th Floor, B-Wing, Vikas Bhawan-II, Civil Lines, Delhi-110054. এই নিয়োগের ই-ফাইল নং: 4462. জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment