রিজার্ভ ব্যাঙ্কে ২৪১ সিকিউরিটি গার্ড নিচ্ছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রাক্তন সমরকর্মীদের থেকে সিকিউরিটি গার্ড পদে ২৪১ জনকে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। নিয়োগ হবে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, হায়দরাবাদ সহ দেশের বিভিন্ন রাজ্যের অফিসে।
কলকাতায়: মোট শূন্যপদ ১৫টি (অসং ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে দুর্বল ১)। ভুবনেশ্বর: মোট শূন্যপদ ৮টি (অসং ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)। গুয়াহাটি: মোট শূন্যপদ ১১টি (অসং ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৬, আর্থিকভাবে দুর্বল ১)। এছাড়া আহমেদাবাদে: শূন্যপদ ৭টি। বেঙ্গালুরুতে: শূন্যপদ ১২টি। ভোপালে: শূন্যপদ ১০টি। চন্ডিগড়ে: শূন্যপদ ২টি। চেন্নাইয়ে: শূন্যপদ ২২টি। হায়দরাবাদে: শূন্যপদ ৩টি। জয়পুরে: শূন্যপদ ১০টি। জম্মুতে: শূন্যপদ ৪টি। কানপুরে: শূন্যপদ ৫টি। লখনৌ: শূন্যপদ ৫টি। মুম্বাই: শূন্যপদ ৮৪টি। নাগপুরে: শূন্যপদ ১২টি। নিউ দিল্লিতে: শূন্যপদ ১৭টি। পাটনায়: শূন্যপদ ১১টি। তিরুবনন্তপুরমে: শূন্যপদ ৩টি।
স্টেট এডুকেশনাল বোর্ড থেকে দশম/ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন ১-১-২০২১ তারিখের মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হলে করতে পারেন। প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে যাঁরা মিলিটারি সার্ভিস থেকে অবসরের আগে বা পরে রিক্রুটমেন্ট জোনের বাইরে নিয়োগ পরীক্ষায় সফল হবে থাকলেও আবেদনের যোগ্য। গ্র্যাজুয়েট বা উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করবেন না। প্রার্থীদের অস্ত্রশস্ত্র ব্যবহারে দক্ষ হতে হবে।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১০,৯৪০ – ২৩,৭০০ টাকা।
প্রার্থীবাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। এতে থাকবে ৪০ নম্বরের টেস্ট অফ রিজনিং, ৩০ নম্বরের জেনারেল ইংলিশ এবং ৩০ নম্বরের নিউমেরিক্যাল এবিলিটি। উত্তরের জন্য সময় পাবেন ৮০ মিনিট। কোনও নেগেটিভ মার্কিং নেই। এরপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এতে থাকবে ২.৪ কিমি রান, ১ মিনিটে ৫ মিটার শাটল, পুশ আপ, সিট আপ।
এছাড়া তফশিলি এবং ওবিসি প্রার্থীদের প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। যাঁরা এই সুযোগ নিতে চান তাঁদের আবেদনপত্রে নির্ধারিত কলম পূরণ করতে হবে। এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত, থাকা-খাওয়া ইত্যাদিকে খরচে নিজেদেরই বহন করতে হবে।
আবেদন করবেন অনলাইনে https://www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে ১২ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। ফি জমা হলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। এবার ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিয়ে নেবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

