১৬০ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ও টেকনিশিয়ান নিচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাপেন্ডিয়ারি ট্রেনি ও টেকনিশিয়ান পদে ১৬০ জনকে নিচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (বিএআরসি)। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি-ওয়ান (গ্রুপ-বি): মোট শূন্যপদ ৫০টি। নিয়োগ হবে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন এবং কেমিস্ট্রি ডিসিপ্লিনে।
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি-টু (গ্রুপ-সি): মোট শূন্যপদ ১০৬টি। নিয়োগ হবে প্ল্যান্ট অপারেটর, এ/সি মেকানিক, ফিটার, ওয়েল্ডার-সহ মোট ১২টি ট্রেডে।
টেকনিশিয়ান-সি (বয়লার অপারেটর): শূন্যপদ ৩টি। নিয়োগ হবে সরাসরি।
৩১-১-২০২১ তারিখের হিসেবে ক্যাটেগরি-ওয়ান, ক্যাটেগরি-টু এবং টেকনিশিয়ানদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। অন্যদিকে, ক্যাটেগরি-ওয়ানের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ২৪ বছর, ক্যাটেগরি-টু -এর ক্ষেত্রে ২২ বছর এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে ২৫ বছর। সব পদের প্রার্থীরাই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬০ সেমি এবং ওজন অন্তত ৪৫.৫ কেজি হতে হবে।
ক্যাটেগরি-ওয়ান এবং ক্যাটেগরি-টু -এর স্টাইপেন্ড প্রথম বছর মাসে যথাক্রমে ১৬,০০০ ও ১০,৫০০ টাকা আর দ্বিতীয় বছর মাসে যথাক্রমে ১৮,০০০ ও ১২,৫০০ টাকা।
ক্যাটেগরি-ওয়ান ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। ক্যাটেগরি-টু -এর ক্ষেত্রে প্রার্থীবাছাই হবে ৩ ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট, দ্বিতীয় ধাপে অ্যাডভান্সড টেস্ট এবং তৃতীয় ধাপ স্কিল টেস্ট হবে।
ক্যাটেগরি-ওয়ান পদের প্রার্থীরা দরখাস্তের ফি বাবদ দেবেন ১৫০ টাকা। এই পদের তফশিলি ও প্রতিবন্ধী প্রার্থীদের এই ফি দিতে হবে না। অন্যদিকে, ক্যাটেগরি-টু পদের প্রার্থীরা এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা দরখাস্তর ফি বাবদ দেবেন ১০০ টাকা। তবে তফশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের (সরাসরি নিয়োগের ক্ষেত্রে) এবং মহিলাদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে।
দরখাস্ত করবেন অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২১ -এর মধ্যে। বিজ্ঞপ্তি নং 01/2020 (NRB). আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইেট/ পিডিএফে। অফিসিয়াল ওয়েবসাইট: http://www.barc.gov.in/
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রশন || লগ ইন ||

