গুজরাট ট্যুরিজমে ৬০ জনকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের অধীনে বিভিন্ন বিষয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ট্যুরিজম কর্পোরেশন অফ গুজরাট লিমিটেডে। ট্রেনিং হবে গান্ধিনগর ও গুজরাটের বিভিন্ন জেলায়। ট্রেনিংয়ের মেয়াদ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
আসন সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা: গান্ধিনগরে মোট আসন সংখ্যা ২৯টি। এরমধ্যে থেকে ফিন্যান্স: ২টি। অডিট: ২টি, ইনভেস্টমেন্ট: ৫টি, বাজেট: ১টি, সেক্রেটারিয়াল ব্রাঞ্চ: ২টি। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সের বি কম/ বিবিএ পাশ হতে হবে।
ফিনান্স রেজিস্ট্রি: ১টি। প্রোজেক্ট: ১টি। নিচ টুরিজম: ১টি, এইচআর অ্যান্ড অ্যাডমিন: ২টি, এইচআর অ্যান্ড অ্যাডমিন-রেজিস্ট্রি: ২টি, স্কিল ডেভেলপমেন্ট: ২টি, কমার্শিয়াল: ২টি। বি এ/ বিবিএ/ বিসিএ/ বিএসসি (আইটি)/ বি কম।
ইভেন্ট: ১টি। ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাচলার/ সিভিলের ডিপ্লোমা বা বি ই। পিআর অ্যান্ড পাবলিসিটি: ১টি। জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন/ জার্নালিজম/ ম্যাস মিডিয়া বা ওই সব বিষয়ের যে কোনও ডিগ্রি। ল্যান্ড অ্যান্ড লিগ্যাল: ২টি। এলএলবি ডিগ্রি। মার্কেটিং অ্যান্ড প্রমোশন: ৩টি। মার্কেটিংয়ের বিবিএ ডিগ্রিধারী।
গুজরাটের বাকি জেলাগুলিতে আসন সংখ্যা ৩১টি। এরমধ্যে থেকে টিআইবি রাজকোট: ১টি, টিআরসি রাজকোট: ২টি, টিআরসি জামনগর: ২টি, টিআইবি আমেদাবাদ: ২টি, টিআরসি রানিপ: ১টি, টিআরসি আমেদাবাদ: ২টি, টিআরসি লো গার্ডেন: ১টি, টিআইবি ভদোদরা: ১টি, টিআরসি ভদোদরা: ১টি, টিআইবি সুরাট: ১টি, টিআরসি সুরাট: ৪টি, টিআইবি গান্ধিনগর: ১টি, টিআইবি জালোয়া: ১টি। বিএ/ বিবিএ/ বিসিএ/ বিএসসি (আইটি)/ বি কম বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের যে কোনও ডিগ্রি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যাচেলর ডিগ্রি হলে অগ্রাধিকার।
সাপুটারা ইউনিট: ৪টি, দ্বারকা ইউনিট: ১টি, গান্ধি আশ্রম ইউনিট: ১টি, নারায়ণ সরোবর ইউনিট: ২টি, পাভাগধ ইউনিট: ২টি। বিএ/ বিবিএ/ বিসিএ/ বিএসসি (আইটি)/ বি কম/ বিএইচএম বা হসপিটালিটি ম্যানেজমেন্ট/ হোটেল ম্যানেজমেন্ট/ ফুড অ্যান্ড ব্রেয়ারি প্রোডাকশনের যে কোনও ডিগ্রিধারী হতে হবে।
স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড ডিগ্রি/ গ্র্যাজুয়েট প্রাথীদের ক্ষেত্রে মাসে ১২,০০০ টাকা এবং মাস্টার ডিগ্রি/ পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে ১৪,০০০ টাকা।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে বলে ওয়েবসাইটে।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইন https://www.gujarattourism.com ওয়েবসাইটের মাধ্যমে ১ ডিসেম্বরের মধ্যে। আবেদন হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

