dinesh kartickMiscellaneous Trending News 

দীনেশ কার্তিক অধিনায়কত্ব ছাড়লেও প্লেঅফ কার্যত শেষ নাইটদের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীতে চলা এ বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছেড়ে বিতর্কের মুখে দীনেশ কার্তিক। তাঁর জায়গায় অধিনায়কত্বের হাল ধরেছেন ইয়ন মর্গান। তবে তাঁর এহেন সিদ্ধান্তে খুশি নন নাইটের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

গৌতম গম্ভীরের জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ব্যক্তির মানসিকতা প্রকাশ পায়। দায়িত্বে থাকাকালীন ব্যক্তির আসল ক্ষমতা প্রকাশ পায়। এদিন গম্ভীর আরও জানান, ২০১৪ সালের আইপিএলে আমার ফর্ম খুবই খারাপ ছিল। শুরুতে টানা তিন ম্যাচে কোনও রান করতে পারিনি। তখন অধিনায়কত্বের দায়িত্বই আমায় ফর্ম ফিরে পেতে সাহায্য করেছিল।

অন্যদিকে দীনেশ কার্তিক জানিয়েছেন, নিজের ব্যাটিং এবং উইকেট কিপিংকে উন্নত ও ভাল পারফরম্যান্সের জন্য ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে অধিনায়কত্ব ছাড়ার পরও তাঁর ব্যাটিংয়ের ক্ষেত্রে বিশেষ উন্নতি হয়নি বলে ধারণা ক্রিকেটমহলের। উল্লেখ্য, আইপিএলের প্রথম দিকে কিংস-১১ পাঞ্জাবের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করলেও অধিনায়কত্ব ছাড়ার পর তাঁর রান যথাক্রমে ৪, ২৯, ৪, ৩, ০ এবং অপরাজিত ২১।

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে পরাজয়ের পর কেকেআরের প্লেঅফে যাওয়ার সুযোগ প্রায় শেষ। তবে রবিবারে নাইটের আর একটিমাত্র ম্যাচ খেলা বাকি আছে। প্লেঅফে যেতে অন্য দলের হার-জিতের ওপর নির্ভর করতে হবে তাদের। যদি পাঞ্জাব তাদের দুটো ম্যাচই হারে, কেকেআর রাজস্থান রয়্যালসকে হারায় এবং সানরাইজার্স হায়দরাবাদের যদি একটা ম্যাচ হারে তবেই তাদের প্লেঅফে যাওয়ার সুযোগ থাকছে।

Related posts

Leave a Comment