Kolkata Film FestivalMiscellaneous 

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পিছিয়ে গেল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে গেল ফিল্মোৎসব। করোনা আবহে পটভূমিতে এই সিদ্ধান্ত। উল্লেখ্য, গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও পিছিয়ে দেওয়া হয়। আগেই এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল পিছোনোর কথা ঘোষণা করলেন। এক্ষেত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের কাছে সম্মতি মেলায় সাম্প্রতিক পরিস্থিতির কারণে কলকাতার চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়া হচ্ছে। এই উৎসব হবে ৮-১৫ জানুয়ারি।

Related posts

Leave a Comment