IMAMiscellaneous 

উৎসবের সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : উৎসবের সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা পুজোয় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে। এ বিষয়ে স্বাস্থ্য দফতরকে সতর্কও করেছে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করেছেন আইএমএ-র প্রতিনিধিরা, এমনটাই জানা যায়। পাশাপাশি উৎসবের সময়ে ভিড় নিয়ন্ত্রণের জন্য গণ-পরিবহণে বেশি করে বিধিনিষেধ আরোপ করতে আবেদন জানানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে আইএমএ-র পক্ষ থেকে বলা হয়েছে, পুজোর পরই সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment