৪২৯ আরোগ্যমিত্র নিচ্ছে এন এইচ এম অসম
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আরোগ্যমিত্র এবং প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র পদে ৪২৯ জনকে নিচ্ছে এন এইচ এম অসম। নিয়োগ হবে অটল অমৃত অভিযান এবং প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা – এই দুটি হেলথ স্কিমে। এই দুটি স্কিমকে বাস্তবায়িত করার দায়িত্বে রয়েছে অসমের, অটল অমৃত অভিযান সোসাইটি। কাজ করতে হবে তালিকাভুক্ত দেশের যে কোনও হাসপাতালে।
আরোগ্যমিত্র (এ আর এম): শূন্যপদ ৬০টি। স্কিমে। প্রধান মন্ত্রী আরোগ্য মিত্র (পি এম এ এম): শূন্যপদ ৩৬৯টি। থোক মাইনে ২০,০০০ টাকা। এছাড়া মাসে ১০,০০০ টাকা ক্যাপিং-সহ প্রতি pre-auth -এর জন্য ৩০ টাকা হারে ইনসেন্টিভ।
বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ১-১-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। প্রার্থীকে আসামিজ এবং ইরেজি ও হিন্দি -তে সাবলীল হতে হবে, অবশ্যই কম্পিউটার শিক্ষা থাকতে হবে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। হেলথ সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
এসব যোগ্যতার ভিত্তিতে বাছাইয়ের জন্য বরাদ্দ মোট ১০০ নম্বর। এরমধ্যে – শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার জন্য পেতে পারেন সর্বাধিক ৫০ নম্বর। অর্থাৎ বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুলে – ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে থাকলে পাবেন ৩০ নম্বর, ৫০ থেকে ৬৯.৯ শতাংশের মধ্য নম্বর পেয়ে থাকলে পাবেন ২০ নম্বর এবং ৩৫ থেকে ৪৯,৯ শতাংশের মধ্যে নম্বর পেয়ে থাকলে পাবেন ১০ নম্বর। আর হেলথ সেক্টরে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতার থাকলে পাবেন ২০ নম্বর, ১ থেকে ৫ বছরের কম অভিজ্ঞতা থাকলে পাবেন ১০ নম্বর। নবাগত, অর্থাৎ যাঁদের কোনও অভিজ্ঞতা নেই তাঁরা কোনও নম্বর পাবেন না। বাকি ৫০ নম্বর বরাদ্দ থাকবে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য।
বাছাই প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে www.aaas-assam.in বা https://nhm.assam.gov.in ওয়েবসাইটে। সঙ্গে পার্সোনাল ইন্টারভিউয়ের দিনক্ষণ, কেন্দ্রের ঠিকানাও পাবেন। ইন্টারভিউয়ের সময় যাতায়াতের জন্য কোনও খরচ পাবেন না এবং কোনও প্রার্থীকেই আলাদাভাবে কললেটার পাঠানো হবে না।
অনলাইন দরখাস্ত করবেন https://nhm.assam.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং: NHM-31013(11)/10/2020-HRD-NHM/14295.

