কানপুর আইআইটিতে ৯৫ অফিসার, ড্রাইভার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, হিন্দি অফিসার, ড্রাইভার সহ বিভিন্ন পদে ৯৫ জনকে নিচ্ছে কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।
পদ অনুযায়ী এমএ/ এমএসসি/ বি ই/ বি টেক/ ব্যাচেলর/ সিনিয়র সেকেন্ডারি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১৬-১১-২০২১ তারিখের হিসেবে অন্তত ২১ বছর। পদ অনুযায়ী বয়সের উর্ধ্বসীমা পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদন করবেন অনলাইনে www.iitk.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৬ নভেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে গ্রুপ-এ পদগুলির ক্ষেত্রে ৫০০ এবং গ্রুপ-বি ও সি পদগুলির ক্ষেত্রে ২৫০ টাকা। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 1/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন ।।

