কেন্দ্রীয় সরকারে ৮,৩২৬ মাল্টি টাস্কিং স্টাফ, হাবিলদার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে ৮,৩২৬ জনকে নিচ্ছে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, অফিস ও বিভাগে। এগুলি গ্রুপ-সি পদ।
হাবিলদার: মোট শূন্যপদ ৩,৪৩৯টি। মাল্টি টাস্কিং স্টাফ: মোট শূন্যপদ ৪,৮৮৭টি।
মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৮-২০২৪ তারিখের হিসেবে মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৯৯ থেকে ১-৮-২০০৬-এর মধ্যে) এবং হাবিলদার পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২-৮-১৯৯৭ থেকে ১-৮-২০০৬-এর মধ্যে)। মূল মাইনে লেভেল-১ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শারীরিক মাপজোক হতে হবে পুরুষদের উচ্চতায় অন্তত ১৫৭.৫ (মহিলাদের ক্ষেত্রে ১৫২) সেমি। বুকের ছাতি ফুলিয়ে ৮১ সেমি (৫ সেমির সম্প্রসারণ সহ)। গাড়োয়াল, অসমিয়া, গোর্খা, তফশিলি উপজাতি প্রার্থীদের পুরুষরা উচ্চতায় ৫ সেমি ও মহিলারা ২.৫ সেমির ছাড় পাবেন। মহিলাদের ওজন হতে হবে অন্তত ৪৮ কেজি।
প্রার্থীবাছাই হবে কম্পিউটার বেসড পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা (হাবিলদার পদের ক্ষেত্রে), নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় পুরুষদের ক্ষেত্রে থাকবে ১৫ মিনিটে ১৬০০ মিটার ও মহিলাদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিমি হাঁটা। কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ। পরীক্ষার বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদন করবেন অনলাইনে https://ssc.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ জুলাইয়ের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ১ আগস্টের মধ্যে ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। আবেদনপত্রে কোনও সংশোধন থাকলে তা করতে পারবেন ১৬ ও ১৭ আগস্ট। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

