AIASLCentral Government Government Jobs 

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেসে ১,০৪৯ এক্সিকিউটিভ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ও কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে ১,০৪৯ জনকে নিচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস (পূর্বতন এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস) লিমিটেডে। এটি মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশনের অধীনস্থ একটি সংস্থা। ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন।

সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: মোট শূন্যপদ ৩৪৩টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে (১০+২+৩ পদ্ধতিতে) যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ফেয়ার, রিজার্ভেশন, টিকটিং, কম্পিউটারাইজড প্যাসেঞ্জার চেক, কার্গো হ্যান্ডলিং ইত্যাদির যে কোনও একটি বা একাধিক ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে আবেদন করতে পারেন। হিন্দি ছাড়া ইংরেজি ভাষায় লিখতে ও কথা বলতে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ১-৭-২০২৪ তারিখের হিসেবে ৩৩ বছরের মধ্যে। থোক মাইনে ২৮,৬০৫ টাকা।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ: মোট শূন্যপদ ৭০৬টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে (১০+২+৩ পদ্ধতিতে) যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটার ব্যবহারে দক্ষ হলে আবেদন করতে পারেন। হিন্দি ছাড়া ইংরেজি ভাষায় লিখতে ও কথা বলতে দক্ষ হতে হবে। এয়ারলাইন/ জিএইচএ/ কার্গো/ এয়ারলাইন টিকটিং অভিজ্ঞতা বা আইএটিএ-ইউএফটিএএ বা আইএটিএ-এফআইএটিএ বা আইএটিএ-ডিজিআর, আইএটিএ-কার্গো ইত্যাদি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ১-৭-২০২৪ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। থোক মাইনে ২৭,৪৫০ টাকা।

প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় সঙ্গে নেবেন যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স এবং মূলগুলি।

আবেদন করবেন অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে (https://forms.gle/S5rQCeWWZbz9Qewt8) রেজিস্ট্রেশন করতে হবে ১৪ জুলাইয়ের মধ্যে। রেজিস্ট্রেশন হয়ে গেলে তার প্রিন্ট নিয়ে নেবেন। এবার আবেদনপত্র ডাউনলোড করবেন http://www.aiasl.in/ ওয়েবসাইট থেকে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। আবেদনে ফি বাবদ দেবেন “AI AIRPORT SERVICES LIMITED”-এর অনুকূলে কাটা ও মুম্বইয়ে ভাঙানোর যোগ্য ৫০০ টাকার ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীরা সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে দেবেন ডিমান্ড ড্রাফটের মূল এবং বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট ইত্যাদির জেরক্স। এগুলি সহ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন কললেটারে উল্লিখিত সময় ও ঠিকানায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: June -2024. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment