coastal ScienceCentral Government Contractual 

কোস্টাল রিসার্চে ৮১ সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্ট সায়েন্টিস্ট, সিনিয়র রিসার্চ ফেলো, টেকনিক্যাল ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ৮১ জনকে নিচ্ছে ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চে। চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে বিভিন্ন ডিসিপ্লিনে।

প্রোজেক্ট সায়েন্টিস্ট-৩: শূন্যপদ ৩টি। থোক মাইনে ৭৮,০০০ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। প্রোজেক্ট সায়েন্টিস্ট-২: শূন্যপদ ৩৫টি। থোক মাইনে ৬৭,০০০ টাকা। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। প্রোজেক্ট সায়েন্টিস্ট-১: শূন্যপদ ২৯টি। থোক মাইনে ৫৬,০০০ টাকা। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সিনিয়র রিসার্চ ফেলো: শূন্যপদ ৪টি। থোক মাইনে ৩৫,০০০ টাকা। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১টি। থোক মাইনে ২০,০০০ টাকা। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৯টি। থোক মাইনে ২০,০০০ টাকা। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

সায়েন্টিস্ট পদের ক্ষেত্রে— সংশ্লিষ্ট বিষয়ের প্রথম শ্রেণির ব্যাচেলর/ মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সায়েন্টিস্ট-৩ পদের ক্ষেত্রে ৭ বছরের, সায়েন্টিস্ট-২ পদের ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। সিনিয়র রিসার্চ ফেলো পদের ক্ষেত্রে— অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রিধারীরা নেট/ গেট পরীক্ষায় সফল হয়ে থাকলে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে— কেমিস্ট্রির ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ২ বছরের অভিজ্ঞতা থাকলে ভাল। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে— সায়েন্সের ডিগ্রি/ ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা সুইমিং এবং/ অথবা স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।

সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ২৪-৫-২০২১ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন করবেন অনলাইনে https://www.nccr.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২০ আগস্টের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আপলোড করতে হবে। ফাইনাল সাবমিশন করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন ““Application for <mention Post code>- <Reference no>”.

এবার দরখাস্ত স্পিড পোস্টে এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৭ আগস্টের (উত্তর-পূর্বাঞ্চল প্রার্থীদের ক্ষেত্রে ৩ সেপ্টেম্বরের) মধ্যে। এই ঠিকানায়: The Director, National Centre for Coastal Research (NCCR), Ministry of Earth Sciences, 2nd Floor, NIOT Campus, Velachery-Tambaram Main Road, Pallikaranai, Chennai 600 100. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: MoES/NCCR/Rectt.PS/31/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment