CoalfieldsMiscellaneous 

দক্ষিণ-পূর্ব কয়লাখনিগুলিতে ১০৫৫ জনকে নিয়োগ

মাইনিং সর্দার, ডেপুটি সার্ভেয়র এবং অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পদে ১০৫৫ জনকে নিচ্ছে সাউথ ইন্টার্ন কোলফিল্ডস লিমিটেডে। এটি কোল ইন্ডিয়া লিমিটেডের একটি সহায়ক সংস্থা। যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন। নিয়োগ হবে সরাসরি। মাইনিং সর্দার টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজর গ্রেড-সি: শূন্যপদ ৫৭৭টি ডেপুটি সার্ভেয়র টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজর গ্রেড-সি (মাইনিং): শূন্যপদ ৪৩টি। অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেক্ট্রিক্যাল) গ্রেড-সি: শূন্যপদ ৪৩৫টি।

৮ এপ্রিল, ২০২৬ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, অসং-প্রতিবন্ধীরা ১০, ওবিসি-প্রতিবন্ধীরা ১৩, তফশিলি-প্রতিবন্ধীরা ১৫ বছর এবং অন্যান্যরা নিয়ম অনুয়ায়ী বয়সের ছাড় পাবেন। কোল ইন্ডিয়া লিমিটেড এবং এর সকল সহায়ক সংস্থায় কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনও বয়সের উর্ধ্বসীমা নেই। বয়সের হিসাব করতে মাধ্যমিক/সমতুলের সার্টিফিকেট, সকল মার্কশিট বা সমতুল সার্টিফিকেটে উল্লিখিত তারিখটি গ্রাহ্য হবে। বেসিক পে ৪৭,৩৩০.২৫ টাকা। সঙ্গে ডিএ, অ্যাটেন্ড্যান্স বোনাস, বিশেষ ভাতা, বাড়ি ভাড়া ভাতা,পরিবহন খরচ, ইত্যাদি। প্রার্থিবাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। কোল ইন্ডিয়া লিমিটেডের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যক্তিগত সাক্ষাৎকার হবে না। ১০০ নম্বরের কম্পিউটার বেসড টেস্টের জন্য আবেদন করতে হবে। যোগ্যতার বিচার করে আবেদনকারীদের কম্পিউটার বেসড টেস্টে ডাকা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদনের ফর্ম জমা দেবেন https://secl-cil.in/ওয়েবসাইটের ‘কেরিয়ার’ এবং সেখান থেকে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তিতে গিয়ে, ১৪ মে, ২০২৬ তারিখের মধ্যে। আবেদনের পদ্ধতি পাবেন ওয়েবসাইটে। এই নিয়োগ বিজ্ঞপ্তির রেফারেন্স নং SECL/HR/MP/Recruitment/2026/166. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment