irconCentral Government Engineering 

ইরকন ইন্টারন্যাশনালে ৭৪ ওয়ার্ক ইঞ্জিনিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে ৭৪ জনকে নিচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে। চুক্তিভিত্তিতে নিয়োগ হবে সিভিল এবং সিগন্যাল ও টেলিকম বিভাগে। কাজ করতে হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা, বিহার, সিকিম সহ বিভিন্ন অফিসে। প্রার্থীদের রং চেনার স্বাভাবিক ক্ষমতা থাকা চাই।

ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিভিল: শূন্যপদ ৬০টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। থোক মাইনে ৩৬,০০০ টাকা।

ওয়ার্ক ইঞ্জিনিয়ার/ সিগন্যাল অ্যান্ড টেলিকম: শূন্যপদ ১৪টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স ৩০ বছরের মধ্যে। থোক মাইনে ৩৬,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা এবং/ অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে www.ircon.org ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ এপ্রিলের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি ও সই (১০০ কেবি সাইজের মধ্যে) এবং বাকি (অভিজ্ঞতার সার্টিফিকেট ছাড়া) প্রমাণপত্র (১০০ কেবি সাইজের মধ্যে) ও অভিজ্ঞতার সার্টিফিকেট (৩০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। এবার ফাইনাল সাবমিট করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এটি পাঠাতে হবে ২৪ এপ্রিলের মধ্যে। এই ঠিকানায়: DGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: C-02/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment