ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটে ৬৪১ টেকনিশিয়ান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান পদে ৬৪১ জনকে নিচ্ছে ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। নিয়োগ হবে সরাসরি।
মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১০-০১-২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে সপ্তম সিপিসি -র লেভেল-৩ অনুযায়ী।
প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে। অনলাইন কম্পিউটার বেসড টেস্ট হবে ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে। এতে সফল প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সহ যাবতীয় প্রমাণপত্র যাচাই এবং ডাক্তারি পরীক্ষা হবে।
পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের – কলকাতা, আসানসোল, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, হাওড়া এবং সুরি, ত্রিপুরার – আগরতলা, অসমের – ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর সহ দেশের অন্যান্য রাজ্যের পরীক্ষাকেন্দ্রগুলিতে।
দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে মোট ১,০০০ টাকা (৭০০ টাকা পরীক্ষার ফি, ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি), ১০ জানুয়ারির মধ্যে। মহিলা/ তপশিলি/ প্রাক্তন সমরকর্মী/ প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না। তাঁরা কেবল ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি দেবেন।
দরখাস্ত করবেন অনলাইনে https://www.iari.res.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১০ জানুয়ারি, ২০২২ -এর মধ্যে। পদ্ধতি পাবেন ওয়েবসাইটেই। F.No. 1-1/2021/Rectt. Cell/Technical (CBT) আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

