সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৫৫৩ মেডিক্যাল অফিসার

indian-army-medical-core

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার ও সার্জন পদে ৫৫৩ জনকে নিচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে। নিয়োগ হবে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এবং অসম রাইফেলস।

সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (সেকেন্ড কম্যান্ড): শূন্যপদ ৫টি। এমবিবিএস ডিগ্রিধারীরা রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত এবং আবশ্যিক রোটেটিং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে মেডিসিনের ডক্টরেট অথবা সার্জারির মাস্টার ডিগ্রিধারী ও ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (ডেপুটি কম্যান্ড): শূন্যপদ ২০১টি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের প্রথম বা দ্বিতীয় সিডিউল বা তৃতীয় সিডিউলের পার্ট-টু এলোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে উল্লিখিত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবশ্যিক রোটেটিং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে এবং সিডিউল ওয়ানের সেকশন ‘এ’ বা ‘বি’-তে উল্লেখিত স্পেশ্যালাইজেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

মেডিক্যাল অফিসার (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড): শূন্যপদ ৩৪৫টি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের প্রথম বা দ্বিতীয় সিডিউল বা তৃতীয় সিডিউলের পার্ট-টু এলোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে উল্লিখিত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা রোটেটিং ইন্টার্নশিপ করছেন এবং নিয়োগের পূর্বে তা সম্পূর্ণ করার বিষয়ে নিশ্চিত হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

ডেন্টাল সার্জন (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড): শূন্যপদ ২টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ডেন্টাল সার্জারির ব্যাচেলর ডিগ্রিধারীরা ডেন্টাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে এবং ডেন্টাল সার্জারির ডিগ্রিস্তরে সব বিষয়ে পাশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টাভিউয়ের মাধ্যমে। সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা। শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় পুরুষের ক্ষেত্রে ১৫৭.৫ সেমি ও মহিলাদের ক্ষেত্রে ১৪২ সেমি। বুকের ছাতি পুরুষের না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি। উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকা চাই। দৃষ্টি হতে হবে চশমা ছাড়া কাছের ক্ষেত্রে ভাল চোখে N6 ও খারাপ চোখে N9 মানের বা দূরের ক্ষেত্রে ভাল চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/১২ হওয়া চাই।

আবেদন করবেন অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে/ ১৩ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪০০ টাকা। তফশিলি ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *