Bellary_Thermal_Power_Station_BTPSContractual State Government 

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্টে ৫৩ ম্যানেজার, ওভারম্যান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার ও ওভারম্যান সহ বিভিন্ন পদে ৫৩ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। নিয়োগ হবে ৩ বছরের চুক্তির ভিত্তিতে।

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার: শূন্যপদ ৩২টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী ও ১ বছরের অভিজ্ঞতা অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী ও ১০ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। উভয় ক্ষেত্রেই দ্বিতীয় শ্রেণির ম্যানেজার কম্পিটেন্সি সার্টিফিকেট থাকা চাই। ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স ৩৩ বছর ও ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে বয়স ৪২ বছর হতে হবে। থোক মাইনে ৬৩,০০০ টাকা।

ওভারম্যান: শূন্যপদ ২১টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী ও ১ বছরের অভিজ্ঞতা। সঙ্গে ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট থাকা চাই। বয়স ৩২ বছর হতে হবে। থোক মাইনে ৪১,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://wbpdcl.co.in/ ওয়েবসাইটে। সঙ্গে নেবেন সঠিকভাবে পূরণ করা দরখাস্ত, ২ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি এবং যাবতীয় প্রমাণপত্রের মূল ও স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি সহ ওপরে বলা তারিখ ও সময়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবেন এই ঠিকানায়: ‘Bidyut Unnayan Bhaban’ – Corporate Office -WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106 (beside National Institute of Fashion Technology). এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: WBPDCL/Recruitment/2021/03. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment