পুরুলিয়ার ডিএমজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০ স্টাফ নার্স

Swastha-Bhavan

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্সের পদে ৫০ জনকে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পুরুলিয়া জেলার দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কাজে যোগদানের দিন থেকে ২ মাসের চুক্তিতে নিয়োগ হবে পুরুলিয়ার ওই কোবিদ হাসপাতালে।

শূন্যপদ ৫০। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট থেকে জিএনএম কোর্স সম্পন্ন করে থাকলে বা বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করে থাকলে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হলে ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে সরাসরি সাক্ষাৎকারে যেতে পারেন।

১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে থোক ১৭,২২০ টাকা।

প্রার্থিবাছাই হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে। হাসপাতালের লাইব্রেরি হল -এ সাক্ষাৎকার হবে ১২ মে, দুপুর ৩টে থেকে।

সাক্ষাৎকারের সময় সঙ্গে নেবেন সঠিকভাবে নির্ধারিত বয়ান পূরণ করা ও ছবি সাঁটা দরখাস্ত, যাবতীয় প্রমাণপত্র ইত্যাদি। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ এবং দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *