জেনারেল ইনশিওরেন্সে ৪৪ অফিসার
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্কেল-১) অফিসার পদে ৪৪ জনকে নিচ্ছে জেনারেল ইনশিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। শুরুতে ১ বছরের প্রবেশন।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: মোট শূন্যপদ ১৫টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার চূড়ান্ত পরীক্ষায় পাশ করে থাকলে এবং বৈধ মেম্বারশিপ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
জেনারেল: মোট শূন্যপদ ১৫টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
লিগ্যাল: মোট শূন্যপদ ৪টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ আইনের ব্যাচেলর ডিগ্রিধারীরা অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলে নাম নথিভুক্ত করে থাকলে আবেদন করতে পারেন।
ইনশিওরেন্স: মোট শূন্যপদ ১০টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা জেনারেল ইনশিওরেন্স/ রিস্ক ম্যানেজমেন্ট/ লাইফ ইনশিওরেন্স/ এফআইআইআই/ এফসিআইআই-এর গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন।
সবক্ষেত্রেই কম্পিউটারে দক্ষ হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ৩২,৭৯৫ – ৬২,৩১৫ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।
প্রার্থীবাছাই হলে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষায় উত্তরের জন্য মোট সময় পাবেন ১৫০ মিনিট। অবজেক্টিভ প্রশ্নে নেগেটিভ মার্কিং আছে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
আবেদন করবেন অনলাইনে www.gicofindia.in ওয়েবসাইটের মাধ্যমে ২৯ মার্চের মধ্যে। আগে নিজের যাবতীয় নথিপত্র স্ক্যান করে রাখবেন। ফি বাবদ দিতে হবে ৮৫০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

