EMR SchoolGovernment Jobs Teaching 

সিলেকশন টেস্টের মাধ্যমে ৩৪০০ টিচিং স্টাফ একলব্য মডেল আবাসিক স্কুলে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পদে ৩৪০০ জনকে নিচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে। নিয়োগ হবে ত্রিপুরা, সিকিম-সহ দেশের মোট ১৬টি রাজ্যের ইএমআর স্কুলগুলিতে।

শূন্যপদ: প্রিন্সিপাল ১৭৩, ভাইস-প্রিন্সিপাল ১১৪, পোস্ট গ্রাজুয়েট টিচার (পিজিটি) ১২০৭ এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি) ১৯০৬। ত্রিপুরায় মোট শূন্যপদ ৫৮টি (প্রিন্সি ১, ভাইস-প্রিন্সি ৩, পিজিটি ৩৬, টিজিটি ১৮)। সিকিমে মোট শূন্যপদ ৪৪টি (প্রিন্সি ২, ভাইস-প্রিন্সি ২, পিজিটি ১৭, টিজিটি ২৩)। মাইনে যথাক্রমে লেভেল ১২/ ১০/ ৮/ ৭ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: প্রিন্সিপাল: বিএড-সহ মাস্টার ডিগ্রি এবং অন্তত ১০ বছরের অভিজ্ঞতা। বয়স ৫০ বছরের মধ্যে। ভাইস প্রিন্সিপাল: বিএড-সহ মাস্টার ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা। বয়স ৪৫ বছরের মধ্যে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার (পিজিটি): এনসিইআরটি -র রিজিওনাল কলেজ থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ২ বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স পাশ। অথবা অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ডিগ্রি এবং স্বীকৃত বিএড ডিগ্রীধারী হতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (টিজিটি): অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স পাশ। অথবা অন্তত 50 শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের/ কম্বিনেশন অফ সাবজেক্টের ব্যাচেলর্স ডিগ্রি এবং সঙ্গে বি এড সমতুল ডিগ্রী। বয়স ৩৫ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই হবে কম্পিউটার-বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল পদের প্রার্থীদের দিতে হবে ২,০০০ টাকা। পিজিটি ও টিজিটি পদের প্রার্থীদের দিতে হবে ১,৫০০টাকা। যে কোনও পদের তপশিলি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোন ফি দিতে হবে না। ফি দেবেন নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই -এর মাধ্যমে। ১ জুন, ২০২১ -এর মধ্যে।

দরখাস্ত করবেন https://tribal.nic.in/ বা https://nta.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ মে, ২০২১ তারিখের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে করুন: এখানে

বর্ধিত তারিখের পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগ-ইন ||

Related posts

Leave a Comment