ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ৩৩৭ অফিসার, ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিফিক অফিসার, টেকনিক্যাল অফিসার, ড্রাইভার, সিকিউরিটি গার্ড, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি সহ বিভিন্ন পদে ৩৩৭ জনকে নিচ্ছে ইন্দিরা গান্ধি সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে। এটি ভারত সরকারের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে গ্রুপ-এ ও গ্রুপ-সি পদে।
(পোস্ট কোড: SOE-01) সায়েন্টিফিক অফিসার/ ই: শূন্যপদ ১টি। (পোস্ট কোড: TOE-01) টেকনিক্যাল অফিসার/ ই: শূন্যপদ ১টি। (পোস্ট কোড: SOD-01 – SOD-03) সায়েন্টিফিক অফিসার/ ডি: শূন্যপদ ৩টি। (পোস্ট কোড: TOC-01 – TOC-12) টেকনিক্যাল অফিসার/ সি: শূন্যপদ ৪১টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ের গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রিধারীরা পিএইচডি করে থাকলে আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: T-01) টেকনিশিয়ান/ বি (ক্রেন অপারেটর): শূন্যপদ ১টি। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ।
(পোস্ট কোড: ADM-02) স্টেনোগ্রাফার গ্রেড-৩: শূন্যপদ ৪টি। অন্তত ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক/ উচ্চমাধ্যমে পাশ ও সঙ্গে ইংরিজি শর্টহ্যান্ডে মিনিটে ৮০টি শব্দ এবং ইংলিশ টাইপিংয়ে মিনিটে ৩০টি শব্দের গতি।
(পোস্ট কোড: ADM-03) আপার ডিভিশন ক্লার্ক: শূন্যপদ ৮টি। মোট অন্তত ৬০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রি।
(পোস্ট কোড: AUX-01) ড্রাইভার (ওজি): শূন্যপদ ২টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা ভারি ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী।
(পোস্ট কোড: AUX-02) সিকিউরিটি গার্ড: শূন্যপদ ২টি। মাধ্যমিক পাশ বা আর্মড ফোর্সের সমতুল সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন। উচ্চতায় পুরুষদের ক্ষেত্রে ১৬৭ (সংরক্ষিতদের ক্ষেত্রে ১৬৫) সেমি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫৭ (সংরক্ষিতদের ক্ষেত্রে ক্ষেত্রে ১৫৫) সেমি। পুরুষদের বুকের ছাতি ফুলিয়ে ও না-ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি।
(পোস্ট কোড: AUX-03) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট/ এ: শূন্যপদ ২০টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: AUX-04) ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট: শূন্যপদ ১৫টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: CAT-I/01 – CAT-I/07) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-১: শূন্যপদ ৬৮টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স সহযোগী বিষয় নিয়ে ফিজিক্সের বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
(পোস্ট কোড: CAT-II/01 – CAT-II/08) স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটাগরি-২: শূন্যপদ ১৭১টি। বিজ্ঞান ও অঙ্ক নিয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.igcar.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৪ মে-র মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি এবং সই স্ক্যান করে রাখবেন।আবেদনের ফি বাবদ দিতে হবে অফিসার পদের ক্ষেত্রে ৩০০ টাকা, স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি-১ পদের ক্ষেত্রে ২০০ টাকা এবং বাকি পদগুলির জন্য ১০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: IGCAR/02/2021. বয়স, মাইনে, প্রার্থীবাছাই পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

