পবন হংস লিমিটেডে ২৮ টেকনিশিয়ান
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিশিয়ান ট্রেনি হিসেবে ২৮ জনকে নিচ্ছে পবন হংস লিমিটেডে। নিয়োগ হবে বি১ (এ অ্যান্ড সি) এবং বি২ (অ্যাভিওনিক্স) ক্যাটেগরিতে।
বি১ (এ অ্যান্ড সি): শূন্যপদ ১৮টি। বি২ (অ্যাভিওনিক্স): শূন্যপদ ১০টি। মেকানিক্যাল/ অ্যারোনটিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যালস/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইন্সট্রুমেন্টেশনের ৩ বছরের ডিপ্লোমাধারী অথবা ডিজিসিএ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএমই (AME) কোর্স পাশ অথবা ওপরে বলা ক্যাটেগরির এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং মেন্টেন্যান্স কোর্স পাশরা আবেদন করতে পারেন। সঙ্গে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট/ হেলিকপ্টারের মেন্টেন্যান্সের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ১-১০-২০২১ তারিখের হিসেবে ২৫ বছর। শুরুতে ১ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মাসে ১৬,৫০০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে জুনিয়র টেকনিশিয়ান পদে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://www.pawanhans.co.in/ ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এছাড়া দেবেন ১১৮ টাকার ডিমান্ড ড্রাফট। ড্রাফটি কাটবেন ‘Pawan Hans Ltd.’-এর অনুকূলে। যেন তা মুম্বাইয়ে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এগুলি একটি খামে ভরে তার ওপর লিখবেন “Application for the post of Trainee Technician”. এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ঠিকানায়: Dy. General Manager (HR&A), Pawan Hans Ltd., Juhu Aerodrome, S.V. Road, Vile Parle (West), Mumbai- 400 056. আরও জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

