naval dockyardCentral Government Training 

ন্যাভাল ডকইয়ার্ডে ২৭৫ ট্রেনি অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ২৭৫ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে বিশাখাপত্তনমের ন্যাভাল ডকইয়ার্ডে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী। ট্রেনিং শুরু হবে আগামী বছরের ১ এপ্রিল থেকে।

ইলেক্ট্রিশিয়ান: ২২টি। ইলেক্ট্রনিক্স মেকানিক: ৩৬টি। ফিটার: ৩৫টি। ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৫টি। মেশিনিস্ট: ১২টি। পেইন্টার (জেনারেল): ১০টি। আর অ্যান্ড এসি মেকানিক: ১৯টি। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১৬টি। কার্পেন্টার: ২৭টি। ফাউন্ড্রিম্যান: ৭টি। মেকানিক (ডিজেল): ২০টি। শিট মেটাল ওয়ার্কার: ৩৪টি। পাইপ ফিটার: ২২টি। মোট ২৭৫টি আসনের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮টি এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য ৮টি আসন সংরক্ষিত।

অন্তত ৫০ শতাংশ নম্বর সহ এসএসসি/ ম্যাট্রিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা অন্তত ৬৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই (এনসিভিটি) সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন।

জন্মতারিখ হতে হবে জেনারেল/ ওবিসিদের ক্ষেত্রে ১-৪-২০০১ থেকে ১-৪-২০০৮ তারিখের মধ্যে। তফশিলিদের ক্ষেত্রে ১-৪-১৯৯৬ থেকে ১-৪-২০০৮ তারিখের মধ্যে। বয়স গুনতে হবে ১-৪-২০২২ তারিখের হিসেবে। শারীরিক মাপজোক হতে হবে উচ্চতায় ১৩৭ সেমি, ওজন অন্তত ২৫.৪ কেজি।

সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ম্যাথমেটিক্স, জেনারেল সায়েন্স, জেনারেল নলেজ বিষয়ের প্রশ্ন। লিখিত পরীক্ষা হবে ২৭ জানুয়ারি। পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৯ জানুয়ারি। পরের ধাপের ইন্টারভিউ, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার বিস্তারিত তারিখ জানতে পারবেন নিচে বলা ওয়েবসাইটে।

আবেদন করবেন অনলাইনে www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে, ৫ ডিসেম্বরের মধ্যে। প্রথমে এনরোলমেন্ট করতে হবে। তখন পাবেন এনরোলমেন্ট আইডি। এরপর প্রোফাইল থেকে পূরণ করা অ্যাপ্লিকেশন এবং হল টিকেটের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় ২ কপি পাসপোর্ট মাপের ছবি সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের জেরক্স। এগুলি সহ আবেদনপত্র ডাকযোগে পাঠাবেন ১৪ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: “The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam – 530 014, Andhra Pradesh“. এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: DAS (V) / 01 / 21. আরও বিস্তারিত জানতে পারবেন https://www.indiannavy.nic.in/ ওয়েবসাইটে।

পিডিএফ ও হল টিকেটের ফর্মাট ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment