CSTjpg Miscellaneous 

৭০৫ কোটি নয়ছয়ে প্রতারণার মামলা দায়ের সিবিআইয়ের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ৭০৫ কোটি টাকা দুর্নীতিতে মুম্বই ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল বিমানবন্দর কর্তা ও রেড্ডি গ্রুপের বিরুদ্ধে মামলায় সিবিআই। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এই প্রকল্পে। মুম্বই বিমানবন্দর নির্মাণে বড় দুর্নীতির অভিযোগে জিভিকে গ্রুপের চেয়ারম্যান ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি গুণপতি ও তাঁর ছেলে তথা মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভি রেড্ডির বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। উল্লেখ্য, ২০০৬ সালে শুরু হয় মুম্বই বিমানবন্দরের ভোলবদলের কাজ। আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণের কাজে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যৌথভাবে কাজের বরাত পায় জিভিকে গ্রুপ। এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ৫০.৫ শতাংশ অংশীদারি ছিল জিভিকে গ্রুপের।…

Read More
Kolkata Medical College Miscellaneous 

কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে 48 ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন। রাজ্য সরকারের সময় পেরিয়ে আরও 12 ঘন্টা সময় পেরোলেও ফল কিছুই হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল, কলকাতা মেডিকেল কলেজে নন কোভিড রোগীদেরও চিকিৎসা করতে হবে। সেই দাবিতে আজ কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অ্যাকাডেমি বিল্ডিংয়ের সামনে আবারও অবস্থান-বিক্ষোভে বসেন। বিক্ষোভে ঠিক হয়, এবিষয়ে যতদিন না সিদ্ধান্ত হয় ততদিন পর্যন্ত জুনিয়ার ডাক্তাররা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।

Read More
Coffee House Miscellaneous 

১০০ দিনের মাথায় খুলল কলেজ স্ট্রিট কফি হাউস

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ১০০ দিনের মাথায় খুলে গেল কলকাতার ঐতিহ্যময় কলেজ স্ট্রিট কফিহাউস।দেশব্যাপী লকডাউনের জেরে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল রবীন্দ্র স্মৃতি ধন্য অ্যালবার্ট হলে অবস্থিত এই কফি হাউস। প্রতিদিন সকাল ১১টাথেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে যবক-যুবতীদের একান্ত আপন এই কফিশালা। কফি হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক পরে না এলে এখানে ঢোকা যাবে না। তবে শুধু মাস্ক পড়লেই হবে না, কফি প্ৰেমীদের এখানে ঢোকার আগে থার্মাল গান দিয়ে তাদের শারীরিক উষ্ণতার পরীক্ষাও নেওয়া হবে। আপাতত বসার ব্যবস্থায় এখানে কিছু রদবদল ঘটানো হয়েছে। বদল ঘটেছে…

Read More
covaxin Miscellaneous Trending News 

দেশে করোনা ভ্যাকসিন ‘কোভ্যাক্সিনের’ ট্রায়াল শুরু এমাসেই

জুলাই মাসেই মানব দেহে ভারতের প্রথম সম্ভাব্য করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হচ্ছে বলে জানা যায়।

Read More
Rahul Miscellaneous 

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার মন্তব্য

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা আজ সকালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেন, তৃণমূলের কাটমানির উপর ভরসা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও দেশের মানুষের উপর ভরসা নেই। দেশজুড়ে চিনে বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আর অন্য দিকে তৃণমূল কংগ্রেস চিনের পক্ষ নিয়ে কথা বলছেন। আজ বৃহস্পতিবার রাহুল সিনহা আরও জানান, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় নিজের দেশে পিপিই কীট ও ভেন্টিলেটর তৈরি করেছে, তা চিন থেকে আনতে হয় নি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশের সরকারের উপর ভরসা রাখুন”।

Read More
Morning Walk Miscellaneous 

কদমপুকুরে চা চক্রে দিলীপ ঘোষ

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ গতকাল প্রাতঃভ্রমণে গিয়ে আক্রান্ত হওয়ার পর আজ আবারও প্রাতঃভ্রমণ সেরে নিউটাউনের কদমপুকুরে চা চক্রে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সাবধানে থাকে তারই অনুরোধ করেন তিনি। এরোই পাশাপাশি তিনি আরও জানান, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে বাংলার মানুষকে ঘর ছেড়ে বাইরের রাজ্যে যেতে হবে না। এখানেই কল কারখানা হবে, এখানেই কাজ করবে এরাজ্যের মানুষ।

Read More
Iskon Miscellaneous 

মিন্টু পার্কে ইসকন মন্দিরে নুসরাত জাহান

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার মিন্টু পার্কে ইসকন মন্দিরে পালিত হল উল্টো রথযাত্রা। করোনার জেরে ইসকন মন্দিরের সদস্যরা মুখে মাস্ক পড়ে জগন্নাথ দেবের প্রার্থনা করেছেন। বুধবার বসিরহাটের সাংসদ নুসরাত জাহান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রত্যেক বছরই রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে আসা হয়। তবে এই বছর একটু আলাদা। কারণ, করোনার ফলে দেশ জুড়ে মহামারীর আকার নিয়েছে।

Read More