Piars Perfume Miscellaneous 

মহাকাশের গন্ধযুক্ত পারফিউম এবার নাগালে

মহাকাশের গন্ধে তৈরি পারফিউম আনতে চলেছে নাসা। নভশ্চরদের অভিজ্ঞতা নির্ভর পিয়ার্সের “পারফিউম” এবার প্রবেশ করবে সাধারণ মানুষের ড্রেসিংরুমেও। পেশায় কেমিস্ট স্টিভ পিয়ার্সের কাজটি ছিল অত্যন্ত কঠিন।

Read More
Student-1 Miscellaneous 

জয়েন্ট ও নিট পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

করোনা পরিস্থিতিতে জয়েন্ট ও নিট পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, করোনা সংক্রমণের জেরে সিবিএসই-র বাকি থাকা দশম এবং দ্বাদশের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে কেন্দ্র।

Read More
Howrah Mangalahat Miscellaneous 

হাওড়ার মঙ্গলাহাট খোলার দাবিতে পোস্টার

রুটি-রুজিতে টান পড়েছে। হাতছাড়া হয়ে যাচ্ছে ক্রেতা। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলাহাট খোলার দাবি তুলে পোস্টার পড়ল বিভিন্ন জায়গায়। মেটিয়াবুরুজ, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন জায়গায় বড় হাটগুলি খুলে দেওয়া হয়েছে।

Read More
Gobordanga Miscellaneous 

বামফ্রন্টের ডেপুটেশন গোবরডাঙ্গা পৌরসভায়

আমার বাংলা কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় অম্ফান, উত্তর ২৪ পরগনা বিস্তৃত এলাকাজুড়ে তার তাণ্ডবলীলা চালিয়েছে। এখনও এই পৌর এলাকার কয়েকশো মানুষ ত্রিপলের নিচে বসবাস করছেন। বিপর্যয়ের ৪২ দিন পরেও অম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা এবং তাদের ক্ষতিপূরণের বিষয়ে গোবরডাঙা পৌরসভা কোন ভূমিকা গ্রহণ না করায় তার বিরুদ্ধে আজ গোবরডাঙা পৌরসভায় ডেপুটেশন দিল সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট। গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য, সিপিএম নেতা অসীম ঘোষ, ভোলানাথ ব্যানার্জি, পৌরভোটে বিদায়ী কাউন্সিলর বাপি বিশ্বাস, সিপিআই নেতা অরুণ সিনহা প্রমূখ নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেন। প্রায় দেড় শতাধিক মানুষ এই ডেপুটেশনে…

Read More
Gaighata (1) Miscellaneous 

প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে উত্তাল গাইঘাটা

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ ২০মে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে তছনছ হয়ে গিয়েছে পুরো গাইঘাটা এলাকা।মূলতঃ দরিদ্র তপশিলি জাতি ও উপজাতিদের বাস এই ব্লকে। গ্রামের পর গ্রাম দরিদ্র মানুষের বাসস্থান এলোমেলো হয়ে গিয়েছে। ইতিমধ্যে, ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেও শুরু করেছে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল। স্থানীয় মানুষের অভিযোগ, যাঁদের পাকা বাড়ী তাঁরা পাচ্ছেন ক্ষতিপূরণের পুরো কুড়ি হাজার টাকা। অথচ যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাঁদের অনেকে আংশিক আবার অনেকে কিছুই পাচ্ছেন না। তার জেরেই চরম অশান্তি সৃষ্টি হয়েছে। সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট আজ গাইঘাটা বিডিও অফিসের সামনে আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।…

Read More
Saroj Khan Miscellaneous 

প্রয়াত সরোজ খান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সরোজ খান (৭১)। বলিউড ডাকতো তাঁকে ‘মাস্টারজি’ নামে। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। হিন্দি ছায়াছবিতে ২ হাজারেরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছিলেন তিনি। তাঁর পরিচালনায় বিখ্যাত হিট নাচগুলির বেশিরভাগই পর্দায় পরিবেশন করেছিলেন শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত। সূত্রের খবর ,গত ১৭ জুন শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড টেস্টও করা হয়। তবে তা নেগেটিভ আসে। সরোজ খানের জন্ম হয় ১৯৪৮ সালে। মাত্র ৩ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পথ চলা…

Read More
Snek Engineering 

দেগঙ্গায় ৬ফুট লম্বা কেউটে

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ আজ সকালে দেগঙ্গা বিপ্লবী কলোনির মন্দিরের কাছে ৬ফুট লম্বা একটি কেউটে সাপ দেখতে পান ওই এলাকার পশুপ্রেমী রাকেশ চক্রবর্তী। এরপর বন দপ্তরকে খবর জানানো হয়। পরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকার মানুষ ও বনদপ্তরের পক্ষ থেকে রাকেশ চক্রবর্তী কে ধন্যবাদ দেওয়া হয়।

Read More
PPE suit Miscellaneous 

৫০ লক্ষ পিপিই স্যুট রপ্তানিতে অনুমোদন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রতি মাসে ৫০ লক্ষ পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট বা পিপিই স্যুট রপ্তানি করা যাবে। ‘মেক ইন ইন্ডিয়া রপ্তানি’ প্রকল্পকে চাঙ্গা করতেই সরকারের এই সিদ্ধান্ত। ট্যুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। করোনার মোকাবিলায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই পিপিই স্যুট পরে থাকতে হয় সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর’ ভারত গড়ার কথা বলেছিলেন। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে উৎসাহ দিতেই তিনি এই আহ্বান জানিয়েছিলেন। করোনার আবহে আর্থিক পরিস্থিতিকে একটু চাঙ্গা করার জন্যই প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর’ হওয়ার কথা বলেন। প্রসঙ্গত গত রবিবার তাঁর…

Read More
Snapshot_0 Miscellaneous 

পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসে কর্মীদের বিক্ষোভ কর্মসূচি ছিল লালবাজার ক্রসিং ও সেন্ট্রাল মেট্রো দুই নম্বর গেটের সামনে। পেট্রোলের অতিরিক্ত দাম বাড়ার কারণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিজেপি রাজ্য দপ্তর ঘেরাও কর্মসূচির পরিকল্পনাও ছিল। রাজ্য দপ্তরে যেতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয়। এছাড়া তাঁরা সেন্ট্রাল মেট্রো স্টেশন ও বউবাজার ক্রসিংয়ের দু নম্বর গেটের সামনে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়। এই ঘটনায় প্রায় 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

Read More