biden-trumpMiscellaneous Trending News 

পরবর্তী প্রেসিডেন্ট কে ? ট্রাম্প না বিডেন– দোলাচলে আমেরিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা উবে যাবে, এমনই বলছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের এমন বক্তব্যে রীতিমতো উদ্বিগ্ন তাঁর ভক্তরা। অন্যদিকে আমেরিকার নির্বাচনে তিনি পুনরায় ফিরে আসবেন কি না, তা নিয়েও চিন্তা বেড়েছে ট্রাম্প ভক্তদের। এমনকী তাঁর পরাজয়ের ইঙ্গিতও মিলতে শুরু করেছে। এক সমীক্ষায় খবর, ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেনের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন।

পাশাপাশি করোনা পরিস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না দেশের অর্থনীতিকে পুরোপুরি সক্রিয় করা উচিৎ, এই দুই বিষয় নিয়েও মতপার্থক্য দেখা গিয়েছে ট্রাম্প সমর্থকদের মধ্যে। একাংশের অভিযোগ, আমেরিকায় করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে থাকলেও, তা নিয়ে কথা না বলে প্রেসিডেন্ট ট্রাম্প জাতিগত বিদ্বেষ বা সাংস্কৃতিক তারতম্য নিয়ে বেশি কথা বলছেন। তাঁদের আরও অভিযোগ, আমেরিকার উপ-রাষ্ট্রপতি মাইক পেনসকে করোনা নিয়ম-নীতি নিয়ে বেশি কথা বলছেন। আর এর মধ্যেই বুধবার ট্রাম্প বলেছেন যে করোনা একসময় ‘উবে যাবে’ !

আর এতেই শুরু হয়েছে বিতর্ক ৷ কারণ হিসেবে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন মুলুকে যেভাবে করোনার মোকাবিলা করেছেন, তাতে অনেকেই অখুশি। জানা গিয়েছে, ট্রাম্পের বিশিষ্ট সহযোগী মার্ক মেডোজ এবং তাঁর জামাই জরাড কুশেনর নির্বাচনে ট্রাম্পের ফিরে আসা নিয়ে সংশয়ে রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী উপদেষ্টাদের মতে, করোনা অতিমারি নিয়ে প্রেসিডেন্টের চিন্তাধারায় ক্ষোভ জন্মেছে সাধারণ মানুষের মনে। নির্বাচনে যা তাঁর বিরুদ্ধে যেতে পারে।

Related posts

Leave a Comment