রায়পুর এইমসে ১৬৯ প্রফেসর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৬৯ ফ্যকাল্টি নিচ্ছে রায়পুর (ছত্তিশগড়)-এর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। গ্রুপ-এ পদে নেওয়া হবে চুক্তিতে বা সরাসরি বা ডেপুটেশনে।
প্রফেসর: শূন্যপদ ৩৭। বয়স ৫৮ বছরের মধ্যে। মাইনে ১,৬৮,৯০০ – ২,২০,৪০০ টাকা। অ্যাডিশনাল প্রফেসর: শূন্যপদ ৩১টি। বয়স ৫৮ বছরের মধ্যে। মাইনে ১,৪৮,২০০ – ২,১১,৪০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর: শূন্যপদ ৫২টি। বয়স ৫০ বছরের মধ্যে। মাইনে ১,৩৮,৩০০ – ২,০৯,২০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: শূন্যপদ ৪৯টি। বয়স ৫০ বছরের মধ্যে। মাইনে ১,০১,৫০০ – ১,৬৭,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা– প্রফেসর: মেডিক্যাল ডিগ্রি, সংশ্লিষ্ট ডিসিপ্লিনে স্বীকৃত পোস্টগ্রাজুয়েট ডিগ্রি এবং সার্জিক্যালে -এম. সিইচ এবং মেডিক্যালে ডিএম অথবা সমতুল স্বীকৃত কোয়ালিফিকেশন থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা– অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: মেডিক্যাল ডিগ্রি এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনে স্বীকৃত পোস্টগ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ১,০০০ টাকা। মহিলা/ তফশিলি/ প্রতিবন্ধী/ অবসরপ্রাপ্ত প্রফেসর (চুক্তিতে নিয়োগ হলে)/ যাঁদের ডেপুটেশনে নিয়োগ হবে, তাঁদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে www.aiimsraipur.edu.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৫ ডিসেম্বরের মধ্যে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিয়ে তা পাঠাতে হবে স্পীড পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট/ ক্যুরিয়ারে। এই ঠিকানায়: Recruitment Cell, 2nd floor, Medical College Building, Gate No-5, AIIMS Raipur, G.E. Road, Tatibandh, Raipur (Chhattisgarh) Pin – 492099. পৌঁছনো চাই ৯ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি নং Rec.Cell/F-R/2021/406. আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

