apprenticeBank/Rail Central Government 

উত্তর-মধ্য রেলে ১,৬৬৪ অ্যাপ্রেন্টিস

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার সহ বিভিন্ন ডিসিপ্লিনে ১,৬৬৪ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে নর্থ সেন্ট্রাল রেলওয়েজে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে ৩টি ডিভিশনে।

ডিভিশন অনুযায়ী আসন সংখ্যা– প্রয়াগরাজ ডিভিশনে: আসন সংখ্যা ৭০৩টি। ঝাঁসি ডিভিশনে: আসন সংখ্যা ৬৬৫টি। আগ্রা ডিভিশনে: আসন সংখ্যা ২৯৬টি।

মোট অন্তত ৫০ শতাংশ নম্বর সহ ১০+২ পদ্ধতিতে মাধ্যমিক/ দশম শ্রেণি পাশ প্রার্থীরা সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। তবে ওয়্যারম্যান, ওয়েল্ডার, কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেট/ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী হতে হবে।

বয়স হতে হবে ১-৯-২০২১ তারিখের হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১-৯-১৯৯৭ থেকে ৩১-৮-২০০৬-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন করবেন অনলাইনে https://www.rrcpryj.org ওয়েবসাইটের মাধ্যমে, ২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: RRC/NCR/01/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment