আইআইটি রুরকিতে ১২৮ অ্যাসিস্ট্যান্ট, কোচ

IIT Roorkee

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কোচ, জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট, জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ১২৮ জনকে নিচ্ছে রুরকির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। নিয়োগ হবে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে।

কোচ: শূন্যপদ ৬টি। এরমধ্যে থেকে ব্যাডমিন্টনে ১টি, টেবিল টেনিসে ১টি, সুইমিংয়ে ১টি, অ্যাথলেটিক্সে ১টি, হকিতে ১টি, স্কোয়াশে ১টি। যে কোনও শাখার ডিগ্রিধারীরা লক্ষ্মীবাঈ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন থেকে ফিজিক্যাল এডুকেশনের ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রিধারী হলে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ২ বছরের কোচিংয়ের অভিজ্ঞতা থাকা চাই। স্কোয়াশের ক্ষেত্রে সঙ্গে ওয়ার্ল্ড ফেডারেশন স্কোয়াশ থেকে অন্তত লেভেল-২ কোচিং কোর্স পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র সুপারিন্টেন্ডেন্ট: শূন্যপদ ৩১টি। মাস্টার ডিগ্রিধারী অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সহ ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং সেক্রেটারিয়াল প্র্যাক্টিসের জ্ঞান থাকা চাই। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।

জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৫২টি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স/ কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা বিসিএ অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকা চাই। বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মূল মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ৩৯টি। ব্যাচেলর ডিগ্রিধারীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।

সবক্ষেত্রেই বয়সের হিসেব করতে হবে ১১-৫-২০২১ তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে ২টি টায়ার লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথম টায়ারে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (বেসিক নলেজ), জেনারেল অ্যাওয়ার্নেস, লজিক্যাল রিজনিং, বেসিক অ্যারিথমেটিক এবং কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিটড। দ্বিতীয় টায়ারে থাকবে সংশ্লিষ্ট ট্রেড সংক্রান্ত প্রশ্ন।

আবেদন করবেন অনলাইনে www.iitr.ac.in ওয়েবসাইটের মাধ্যমে, ১১ মে-র মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২৫০ টাকা। একাধিক পদে আবেদনের ক্ষেত্রে আলাদা আলাদা ফি দিতে হবে। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: IITR/Rect Cell/ 2021/1. আর বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ-ইন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *