১২১ ট্রেড অ্যাপ্রেন্টিস নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১২১ জনকে নিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)। কাকরাপার গুজরাট সাইটে নিয়োগ হবে, অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট-১৯৬১ -র অধীনে। ১ বছরের ট্রেনিং হবে ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেক্ট্রনিক মেকানিক, পিএসএএ/ সিওপিএ, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক ট্রেডে।
প্রার্থীদের ১০+২ সিস্টেমের অধীনে মাধ্যমিক/ সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। ১৫.০৭.২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থিবাছাই হবে আইটিআই -এর নম্বরের ভিত্তিতে।
কোনও আবেদনের ফি দিতে হবে না।
আবেদন করবেন নির্ধারিত বয়ান পূরণ করে। বয়ান পাবেন www.npcil.nic.in/HR Management/Opportunities থেকে বা পিডিএফ থেকে। সঠিকভাবে পূরণ করা দরখাস্তের ফর্ম যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স -সহ পাঠাতে হবে এই ঠিকানায়: Manager (HRM), Nuclear Power Corporation of India Limited, KAKRAPAR GUJARAT SITE, Anumala-394651, Ta. Vyara, Dist. Tapi, Gujarat. পৌঁছনো চাই ১৫ জুলাইয়ের মধ্যে।
বিজ্ঞপ্তি নং KAKRAPAR GUJARAT SITE/HRM/APPRENTICESHIP-2021. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
দরখাস্তের বয়ান-সহ পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

