১১২ আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে ১১২ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে। নীচে বলা ট্রেডগুলিতে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইতিপূর্বে ট্রেনিং নিয়ে থাকলে বা এখন ট্রেনিং নিচ্ছেন এমন হলে আবেদন করা যাবে না।
ফিটার: শূন্যপদ ৫টি। ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১০টি। ইলেক্ট্রনিক মেকানিক: শূন্যপদ ১০টি। এই ৩টি ট্রেডে স্টাইপেন্ড মাসে ৮,৯৮৫ টাকা। কম্পিউার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): শূন্যপদ ৮৭টি। স্টাইপেন্ড মাসে ৭,৯৮৭ টাকা।
প্রার্থীদের এনসিভিটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পাশ হতে হবে। ৩০-০৯-২০২১ তারিখের হিসেবে – বিগত ৩ বছরের মধ্যে পাস করে থাকতে হবে এবং বয়স হতে হবে ২১ বছরের মধ্যে। তফশিলিরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থীদের রেজিস্ট্রশন নম্বর থাকতে হবে। যদি না থাকে তাহলে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের candidate-registration -এ গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নম্বর পেতে হবে।
প্রার্থিবাছাই হবে আইটিআই -এর নম্বরের ভিত্তিতে। ভারত ইলেক্ট্রনিক্সের কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে অন্তত পাশ ক্লাস থাকতে হবে।
স্টুডেন্টরা এনরোল করবেন www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে। এরজন্য আধার কার্ড, মাধ্যমিক/ সমতুলের সার্টিফিকেট, কাস্ট/ প্রতিবন্ধী সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়া নিজের (এসবিআই) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বরের প্রয়োজন হবে।
কোনও রকম জিজ্ঞাস্য থাকলে মেল করতে পারেন কেবলমাত্র tgtgad@bel.co.in আইডিতে। নং 12930/64/HRD/GAD/01. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

