১০০ ফিশারি এক্সটেনশন অফিসার রাজ্যে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ফিশারি এক্সটেনশন অফিসার পদে ১০০ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিসে। নিয়োগ হবে অফিস গ্রেড-২ পদে ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিভাগে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। প্রার্থীকে বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য নয়। অন্যান্য রাজ্যের প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা কোনও সংরক্ষণের সুবিধা পাবেন না।
ফিশারি এক্সটেনশন অফিসার: শূন্যপদ ১০০টি (অসং ৫০, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ৬, ওবিসি-এ ১০, ওবিসি-বি ৭, শারীরিক প্রতিবন্ধী ৪, মেধাবী খেলোয়াড় ২)। ফিশারি সায়েন্সের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা পশ্চিমবঙ্গের ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকুয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার বিষয়ে জ্ঞান থাকলে এবং বাংলা ও নেপালি ভাষায় পড়তে ও লিখতে জানলে আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২১ তারিখের হিসেবে ৩৯ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৩২,১০০ – ৮২,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
মেধাবী খেলোয়াড়দের নিয়োগ হবে এইসব ক্রীড়াক্ষেত্র থেকে– ট্র্যাক অ্যান্ড ফিল্ড সহ) অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি ও খো-খো।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এরপর হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার বিস্তারিত সিলেবাস পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদন করবেন অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ১৬০ টাকা। ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে অতিরিক্ত ৫ টাকা ফি প্রার্থীকেই দিতে হবে। এছাড়া চালানের মাধ্যমেও ফি জমা দেবেন ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় ১৮ মার্চের মধ্যে। তবে চালান জেনারেট করতে হবে ১৭ মার্চের মধ্যেই। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 03/2021. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

